নিজস্ব সংবাদদাতা
আজ বিধানসভার বাদল অধিবেশনের দ্বিতীয় দিন মেডিকেল কলেজ নিয়ে মূলতুবি প্রস্তাব আনতে চায় বাম ও কংগ্রেস। অধ্যক্ষ সেই প্রস্তাব খারিজ করে দেন। তবে মেডিকেল কলেজ নিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিবৃতি দেবেন বলে জানান। সেই বিবৃতি দিতে গিয়েই প্রতীকী শব্দের ব্যবহার করেন চন্দ্রিমা ভট্টাচার্য । এর প্রতিবাদে বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ জানান বিরোধীরা। পরে বিধানসভা থেকে ওয়াক আউট করেন তাঁরা । মেদিনীপুরে আহতদের দেখতে গেলেও মেডিকেল কলেজে মুখ্যমন্ত্রী কেন গেলেন না, প্রশ্ন তুললেন সুজন চক্রবর্তী। পাশাপাশি রাজ্যের শিক্ষা ব্যবস্থায় অরাজকতার অভিযোগ আনেন বামেরা। কংগ্রেস নেতা আব্দুল মান্নানের অভিযোগ, টাকার খেলা চলছে শিক্ষায়, হাজার হাজার পড়ুয়া ভর্তি হতে পারছে না। পুলিশ কমিশনারকে কলেজে কলেজে ঘুরে বেড়াতে হচ্ছে। এব্যপারে বিধানসভায় আলোচনার দাবি করে বামেরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news