Breaking News
Home / TRENDING / চাপের ক্লাইম্যাক্স, জিতেই বিজয় উৎসবে মাতল ছাত্ররা

চাপের ক্লাইম্যাক্স, জিতেই বিজয় উৎসবে মাতল ছাত্ররা

নিজস্ব সংবাদদাতাঃ

জয়ের খবর আসতেই ওআরএস খেয়ে অনশন ভাঙল অনিকেতরা। এরপরেই মেডিকেল চত্বরে শুরু হয়ে গেল ছাত্রদের বিজয় মিছিল। লাল আবিরের উৎসবে অনশন ক্লান্ত ওঁরা খুশিতে ঝলমলে। একে অপরকে জড়িয়ে ধরল আনন্দে, মিষ্টি খাওয়ালো। কারণ ১৪ দিন পর অনিকেতদের সমস্ত দাবি মেনে নিতে বাধ্য হল কর্তৃপক্ষ। কথা দেওয়া হল—পুরনো হোস্টেল সংস্কার হবে।

তবে গত দু’সপ্তাহে অনেক জল গড়িয়েছে। শুরুতে ছাত্রদের অনশনকে পাত্তা দেয়নি কেউ। না সরকার, না মেডিকেল কাউন্সিল, না কলেজ কর্তৃপক্ষ। দিন গড়াতে থাকে। একটু একটু করে অনিকেত ও অনিকেতের বন্ধুদের পাশে এসে দাঁড়াতে থাকেন বিশিষ্টজনেরা। যত ওঁরা আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েন তত সমর্থন বাড়তে থাকে। এরই মধ্যে পর পর দু’দিন চ্যানেল হিন্দুস্থানে ছাত্রদের পাশে দাঁড়িয়ে কবিতা লেখেন মন্দাক্রান্তা সেন। অন্যদিকে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার জন্য কাতর আবেদন জানান অনশনরত ছাত্রদের অভিভাবকেরা। গতকাল রাজ্য বিজেপির অন্যতম শীর্ষ নেতা মুকুল রায় দেখা করেন ছাত্রদের সঙ্গে। কথা দেন বিষয়টি তিনি কেন্দ্রকে জানাবেন। গতকালকেই মেডিকেল কলেজ আসেন সূর্যকান্ত মিশ্র। এবং একে একে বিভাস চক্রবর্তী, কৌশিক সেন, কবির সুমন প্রমুখ বিশিষ্টজন পাশে দাঁড়ান অনিকেতদের। স্বভাবতই বিরাট চাপ তৈরি হয়েছিল কর্তৃপক্ষের উপরে। যার ফলে মেডিকেল কাউন্সিলের আজকের সিদ্ধান্তে। সমস্ত দাবি মেনে নেওয়া হল ছাত্রদের। এরপর বিজয় উৎসব তো হবেই।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *