নীল বণিকঃ
তৃণমূলের সঙ্গে জোট চায় না প্রদেশ কংগ্রেস। ফের দলের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীকে বুঝিয়ে দিলেন অধীর চৌধুরি। তাঁর মতে বাংলায় কংগ্রেসকে শেষ করার পরিকল্পনা নিয়েছে তৃণমূল। এবারের একুশে জুলাইতেও কংগ্রেসের ঘর ভেঙেছে রাজ্যের শাসক দল। নতুন করে বেশ কয়েকজন কংগ্রেস বিধায়ককে শাসক দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে তৃণমূল। এমত অবস্থায় ২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট করে লড়াইতে রাজি হবে না প্রদেশ সভাপতির অনুগামী ১২ বিধায়ক। আর প্রায় একডজন বিধায়কের কথা না শুনে তৃনমূলের সঙ্গে জোট হলে দল আরও ভাঙবে বলে মনে করেন অধীর চৌধরী। এই একডজন বিধায়কের কথা অধীর চৌধুরি রাহুল গান্ধীকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। তেমন তেমন পরিস্থিতিতে ‘বাংলার প্রধান বিরোধী দলে’ এই কংগ্রেস বিধায়করা চলে যেতে পারেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন প্রদেশ সভাপতি। তবে ‘প্রধান বিরোধী দলটির’ নাম প্রকাশ্যে বলতে চাইলেও অস্তিত্ব রক্ষার কথা বলেন প্রদেশ সভাপতি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news