নিজস্ব প্রতিনিধি:
মুনাফ কাপাডিয়া। বয়স বছর তিরিশ। মুম্বইয়ের নার্সি মনজি থেকে এমবিএ করেছেন। চাকরিও জুটল একটা। তারপর আমেরিকা যাত্রা। গুগল-এ চাকরি। মোটা মাইনে। কয়েক বছর টিকে থাকলেই কোটি টাকা পকেটে ঢুকবে প্রতি মাসে। তার ওপর বিলাসবহুল জীবন।
এসব আর ভাল লাগছে না মুনাফের! আরব সাগর বড়ই টানছে। মায়ের হাতের রান্নার স্বাদ পেতে বড়ই ইচ্ছে করছ মুনাফের। তার ওপর বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে চা-শিঙাড়া খাওয়া! অপূর্ব! এ স্বাদের ভাগ হবে না!
আইডিয়া! মুনাফ দেশে ফিরে কী করবেন সেটা ভেবে নিলেন। জাস্ট শিঙাড়ার ব্যবসা! গুগলের চাকরি ছেড়ে শিঙাড়া বিক্রি! এ তো অতিবড় পাগলও মাথায় আনবে না। কিন্তু মাথায় যখন ঢুকেছে, সেটা আর না-করে ছাড়বেন না মুনাফ কাপাডিয়া।
গুগলের চাকরি ছেড়ে দেশে ফিরলেন মুনাফ। ২০১৫-তে খুললেন দ্য বোহরি কিচেন। রেস্তরাঁর ট্যাগ লাইন হল—- ঘর কা খানা। এখানেই বাজিমাত মুনাফের। শুরু করলেন সামোসা বেচা। অর্থাৎ শিঙাড়া বেচা। শিঙাড়ারর নাম—- স্মোকড মাটন কিমা সামুচা। সোজা বাংলা করলে মাংসের শিঙাড়া। সঙ্গে মায়ের হাতের রান্নার কয়েকটা পদ। তাঁর মায়ের রান্নার হাত খুব সুন্দর। খুব-বেশি দিন অপেক্ষা করতে হল না মুনাফকে। অল্প দিনের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠল তাঁর রেস্তরাঁ। এমনকী বলিউডের তারকারাও মুনাফের রেস্তরাঁয় লাইন দিলেন।। সাধারণ মানুষ থেকে শুরু করে কোটিপতিরাও আসতে লাগলেন। বর্তমানে মুম্বইয়ের অন্যতম জনপ্রিয় রেস্তরাঁ হল মুনাফ কাপাডিয়ার। প্রথম বছরেই নাকি টার্নওভার ছিল ৫০ লক্ষ টাকা। শোনা যাচ্ছে, এখন দাঁড়িয়েছে কয়েক কোটি টাকা!
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news