Breaking News
Home / হেড লাইন্স / জল সঙ্কট নিয়ে পৌরসভায় বিক্ষোভ বামেদের, সামিল বিজেপিও

জল সঙ্কট নিয়ে পৌরসভায় বিক্ষোভ বামেদের, সামিল বিজেপিও

ওয়েব ডেস্ক: :

জল সঙ্কটে সাধারণ মানুষের জীবন যাত্রা ব্যাহত হচ্ছে, সেই দাবিতে বামফ্রন্টের কাউন্সিলার রত্না রায় মজুমদারের নেতৃত্বে এবার পুরসভায় বিক্ষোভ দেখালো বামেরা। দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গা যেমন টালিগঞ্জ, ক্ষিদিরপুর, ওয়াটগঞ্জ, বেহালা প্রভৃতি জায়গায় ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক অত্যন্ত খারাপ। সঠিক নজরদারি দিচ্ছেন না ইঞ্জিনিয়ারা এমনকি রাস্তার টিউবওয়েলগুলোরও অত্যন্ত খারাপ অবস্থা বলে দাবি বামেদের। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়ে মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, রত্না দেবী বেহালা অঞ্চলের কাউন্সিলার থাকা সত্ত্বেও বুস্টার পাম্পিং মেশিন বসানোর কাজটি তিনি করেননি। এই মুহূর্তে পাম্পিং মেশিন বসানোর কাজ চলছে।
অন্যদিকে একই দাবিতে ওয়াক আউট করে বিজেপি।
যদিও মেয়র আশ্বাস দেন আগামী বাজেটে খুঁটিয়ে দেখা হবে এই সমস্যার সব দিকগুলি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *