Breaking News
Home / TRENDING / “আমাকে অব্যাহতি দিন” কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে বললেন সনিয়া গাঁধী

“আমাকে অব্যাহতি দিন” কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে বললেন সনিয়া গাঁধী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো ।

কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে উঠল ঝড়। বৈঠকের শুরুতেই বর্তমান দায়িত্বপ্রাপ্ত সভানেত্রী সনিয়া গাঁধী (Sonia Gandhi) জানিয়ে দিলেন, সভাপতির জন্য বিকল্প মুখ খুঁজে নিক এআইসিসি। সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক তাঁকে। সোমবার সকালে ওয়ার্কিং কমিটির বৈঠকে সনিয়ার বক্তব্য পাঠ করে শোনান দলের এআইসিসির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। সনিয়া গাঁধী স্পষ্ট বলেছেন, “দল এবার অন্য সভাপতি খুঁজে নিক। এবং অব্যাহতি দেওয়া হোক আমাকে।” প্রসঙ্গত, গত লোকসভা ভোটে বিজেপির কাছে শোচনীয় পরাজয়ের পর সভাপতির পদ ছেড়ে দেন রাহুল গাঁধী। অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নেন মা সনিয়া। অন্তর্বর্তী সভাপতির মেয়াদ শেষ হয়ে গিয়েছে ১০ আগস্ট। তাই এখন তিনি আর সভাপতি থাকতে নারাজ। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং অবশ্য সনিয়াকেই আপাতত কাজ চালিয়ে যেতে অনুরোধ করছেন।

চলতি মাসের ৭ তারিখে  ২৩ জন শীর্ষ কংগ্রেস নেতা হাইকম্যান্ডকে চিঠি দেয়। চিঠির নীচে সই করেছিলেন কংগ্রেস নেতা কপিল সিব্বল, শশী থারুর, গুলাম নবি আজাদ, পৃথ্বীরাজ চৌহান, বিবেক তানখা ও আনন্দ শর্মা। চিঠিতে লেখা হয়েছে, কংগ্রেস যৌথ নেতৃত্বে বিশ্বাসী। গাঁধী পরিবারকেও সেই নেতৃত্ব মেনে চলতে হবে। কংগ্রেসের একাংশ রাহুল গাঁধীকে নেতৃত্বে ফেরাতে জোর কদমে উদ্যোগ শুরু করেছে। তারই পাল্টা রাহুল গাঁধীকে রুখতে রাহুল যাতে ফের কংগ্রেস সভাপতি না হতে পারেন, সেজন্যই ‘বিদ্রোহীরা’ চিঠি লিখেছেন। এমনটাই মত রাজনৈতিক মহলের।

জাতীয় রাজনীতির কারবারিদের মতে, এআইসিসি-তে অভিজ্ঞ ও বিচক্ষণ নেতার অভাব নেই। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কংগ্রেসের রাজ্যসভার দলনেতা গুলাম নবি আজাদ, প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম, কংগ্রেসের বর্ষিয়ান রাজ্যসভার সাংসদ আনন্দ শর্মা, প্রাক্তন লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে, সনিয়া গাঁধীর ব্যক্তিগত সচিব আহমেদ পটেল ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংয়ের মতো যোগ্য অনেকেই রয়েছেন। নরসিংহ রাও বা কেশরী সভাপতি হওয়ার আগেও কেউ ভাবতে পারেননি তাঁরা সভাপতি হবেন। এবারও তেমনই পরিস্থিতি হলে সর্বসম্মত ভাবে ওয়ার্কিং কমিটি নেতা বাছাই করে নেবে। এ প্রসঙ্গে সলমন খুরশিদ বলেছেন, “রাহুল গাঁধী আমাদের নেতা। তিনি সভাপতি পদে থাকুন বা না থাকুন। রাহুল গান্ধী যদি দলের সভাপতিকে সম্মান দেন, তা হলে বাকিরাও তাঁকে সম্মান দেবেন। দলে এক জন সর্বসম্মত সভাপতি যেমন থাকবেন। তেমন আমাদের একজন নেতাও থাকবেন। তিনি রাহুল গাঁধী। যাঁকে একবার বিপুল সংখ্যক মানুষ নেতা মেনে নিয়েছেন, তিনি তো নেতাই থাকবেন। সেটাই স্বাভাবিক।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *