Breaking News
Home / TRENDING / কোভিড পরিস্থিতিতে জয়েন্ট ও নিট পরীক্ষা স্থগিতের দাবি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

কোভিড পরিস্থিতিতে জয়েন্ট ও নিট পরীক্ষা স্থগিতের দাবি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

চ্যানেল হিন্দুস্তান ব‍্যুরো।

আগামী সপ্তাহেই সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা (জয়েন্ট-এন্ট্রাস মেইন) এবং ডাক্তারি প্রবেশিকা (নিট-ইউজি) পরীক্ষা হতে চলেছে। তার আগে সোমবার জোড়া টুইট করে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কথা মাথায় রেখে, ছাত্রছাত্রীদের সুরক্ষার প্রশ্ন তুলে পরীক্ষা স্থগিত করার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার হ্যান্ডেল তিনি লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সর্বশেষ ভিডিও কনফারেন্সেও আমি ইউজিসির সূচি অনুযায়ী কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ব্যাপারে আপত্তি জানিয়েছিলাম। কারণ এই সময়ে পরীক্ষা নেওয়া মানে ছাত্রছাত্রীদের বড়সড় ঝুঁকির সামনে ফেলে দেওয়া হবে।” মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, “আমি আরও একবার আর্জি জানাচ্ছি, ঝুঁকির কথা বিবেচনা করে, ছাত্রছাত্রীদের কথা ভেবে জয়েন্ট এবং নিট পরীক্ষা স্থগিত করা হোক।”

রাজনৈতিক মহলের মতে, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা নিয়ে ইউজিসির (UGC)গাইডলাইনের বিরোধিতার পর এবার এনইইটি (NEET) ও জেইইটি (JEET) নিয়ে কেন্দ্রের সঙ্গে সংঘাতের পথে গেল পশ্চিমবঙ্গ সরকার। জুলাইয়ের শেষে এনইইটি এবং জেইই হওয়ার কথা ছিল। কিন্তু করোনা আবহে এই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানান পড়ুয়ারাই। তা বিবেচনা করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছিলেন, ইঞ্জিনিয়ারিংয়ের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা জেইই-র মেন পরীক্ষা হবে ১-৬ সেপ্টেম্বরের মধ্যে। আর জেইই অ্যাডভান্সর পরীক্ষা হবে ২৭ সেপ্টেম্বর। ডাক্তারিতে ভরতির জন্য সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা এনটিটিই হবে ১৩ সেপ্টেম্বর। কিন্তু সেপ্টেম্বরেও সেই পরীক্ষা পিছনোর দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় অভিভাবকদের একাংশ। তবে এই সেই আবেদনও খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিচারপতি অরুণ মিশ্রের বেঞ্চ জানিয়ে দেয়, মহামারীর জন্য জীবন থমকে থাকবে না। এই পরিস্থিতিতে এমনিতেই ছাত্রছাত্রীদের কেরিয়ারের অনেক ক্ষতি হয়ে গিয়েছে। পরীক্ষা পিছিয়ে দিলে তাদের আরও একটা বছর নষ্ট হবে। সেদিকটা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *