চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় জওয়ানদের শহীদের ঘটনায় সিপিএমের মুখপত্র গণশক্তির (Ganashakti) একটি প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামল বিজেপির (BJP) মহিলা মোর্চা। শুক্রবার এজেসি বোস রোডের অফিস ঘেরাও করেন তাঁরা। সিপিএমকে (CPM) চিনের দালাল বলে কটাক্ষ করলেন মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। শনিবার সিপিএমের মুখপত্র গনশক্তির অফিস ঘেরাও করার কর্মসূচী নিয়েছিল রাজ্য বিজেপির মহিলা সংগঠন।
অগ্নিমিত্রার অভিযোগ করেন, গনশক্তি সংবাদপত্রে ভারতীয় সেনাকে আগ্রাসী বলা হয়েছে। এমনকি লাদাখে ভারতীয় সেনা প্রথম চিনা সিমান্তে প্রবেশ করেছে বলে ‘গনশক্তি’-তে লেখা হয়েছে বলে অভিযোগ করেন অগ্নিমিত্রা পাল। গনশক্তি ভবনের দিকে মহিলা মোর্চার মিছিল এগিয়ে যেতেই কলকাতা পুলিশ বাধা দেয়। তারপরেই মহিলা মোর্চার সদস্যাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। পুলিশের বাধা টপকে মিছিল গনশক্তি ভবনের দিকে এগিয়ে যেতেই গ্রেফতার করা হয় মহিলা মোর্চার সদস্যাদের। দলের মহিলা মোর্চার সদস্যাদের গ্রেফতারের প্রতিবাদ জানান অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, “ইতিহাসের পুনরাবৃত্তি করল বামেরা। ৬২ সালের যুদ্ধের সময় বামেরা চিনের সমর্থনে গলা ফাটিয়েছিল। এবারও গনশক্তি সংবাদপত্রে দেশের সেনার বদনাম করে চিনকে বামেরা সাহায্য করছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news