Breaking News
Home / TRENDING / নিম্নচাপের প্রভাব যেন কাটতে চাইছে না, ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

নিম্নচাপের প্রভাব যেন কাটতে চাইছে না, ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

বৃষ্টির ভ্রুকুটি যেন কিছুতেই কাটতে চাইছে না পশ্চিমবঙ্গ থেকে। পাকিস্তান থেকে নিম্নচাপ অক্ষরেখা পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড, ওড়িশা উপকূল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোসাগরের ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প এ রাজ্যে প্রবেশ করবে। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে দার্জিলিং সহ ওপরের পাঁচ জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের পশ্চিমের ২/১টি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্য জেলায় বৃষ্টির পরিমাণ কমবে। কলকাতা শহরেও চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম।

কলকাতায় আজ আংশিক মেঘলা থাকবে আকাশ। দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টিতেও কমবে না আদ্রতা জনিত অস্বস্তি। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৬ থেকে ৯৫ শতাংশ । গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ২৫.৫ মিলিমিটার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *