চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
দেশের মূখ্য নির্বাচন কমিশনার পদে বসতে চলেছেন প্রাক্তন অর্থসচিব রাজীব কুমার (Rajiv Kumar)। সম্প্রতি অশোক লাভাসা (Ashok Lavasa) এই পদ থেকে ইস্তফা দিয়েছেন। ৩১ অগস্টের আগে অব্যহতি চেয়ে চলতি সপ্তাহের শুরুর দিকে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছিলেন তিনি। সেই আবেদন ভিত্তিতেই এমন সিদ্ধান্ত কেন্দ্রের। অশোক লাভাসাকে পাঠানো হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে। জানা গিয়েছে, মেয়াদ শেষের আগেই নির্বাচন কমিশন ছেড়ে তিনি ফিলিপিন্সের এসিয়ান ডেভেলপমেন্টট ব্যাঙ্কের (এডিবি) ভাইস-প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন।
শুক্রবার রাতে কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ভারতীয় সংবিধানের ৩২৪ ধারার ২ উপধারা অনুসারে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার রাজীব কুমারকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ করছেন রাষ্ট্রপতি। বর্তমান নির্বাচন কমিশনার অশোক লাভাসা ইস্তফা দিয়েছেন। ৩১ অগস্ট তাঁর ইস্তফাপত্র কার্যকর হবে। তাঁর স্থানে ওই দিন রাজীব কুমার কার্যভার গ্রহণ করবেন।’প্রাক্তন অর্থসচিব রাজীব কুমার ১৯৮৪ সালের ব্যাচের ঝাড়খণ্ড ক্যাডারের (IAS) অফিসার। প্রশাসনিক ও নীতি নির্ধারণে দীর্ঘ তিন দশকের অভিজ্ঞতা আছে তাঁর। ৩১ অগস্ট থেকে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার দলের সদস্য হিসেবে নয়া ইনিংস শুরু করতে চলেছেন অভিজ্ঞ এই প্রাক্তন আমলা।
২০২১ সালের এপ্রিল মাসে বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা অবসর নেবেন। মনে করা হচ্ছিল এর পরে মুখ্য নির্বাচন কমিশনারের পদে বসতে পারেন হরিয়ানা ক্যাডারের ১৯৮০ ব্যাচের আইএএস অশোক লাভাসা। তা হলে পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন হত লভাসার নেতৃত্বেই। কিন্তু তার আগেই পদত্যাগ করলেন অশোক লাভাসা। অর্থমন্ত্রকের সচিব ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news