Breaking News
Home / TRENDING / এখনও গভীর কোমায় প্রাক্তন রাষ্ট্রপতি

এখনও গভীর কোমায় প্রাক্তন রাষ্ট্রপতি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো ।

এখনও গভীর কোমায় আচ্ছন্ন রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee)। শনিবার সকালে নয়াদিল্লির আর্মি অ্যান্ড রেফারেল হসপিটালের পক্ষে জারি করা বুলেটিনে বলা হয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল। এখনও তার অবস্থা অপরবর্তিত রয়েছে। শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা রয়েছে। এখনও তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। বুধবার জানা গিয়েছিল, প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়, প্রণব মুখোপাধ্যায়ের ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। বৃহস্পতিবার জানানো হয়, সামান্য হলেও শ্বাস প্রশ্বাসের সমস্যা কমেছে তাঁর। বুধবার প্রণববাবুর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় চিন্তা বেড়েছিল। তবে বুধবার সেই উদ্বেগ কিছুটা কমে।

গত ৯ অগস্ট রাতে নয়াদিল্লির রাজাজি মার্গের বাড়িতে বাথরুমে ভারসাম্য হারিয়ে পড়ে যান প্রণব মুখোপাধ্যায়। মস্তিষ্কে আঘাত নিয়ে পর দিন দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অন্যান্য পরীক্ষার সঙ্গে করোনা ভাইরাসের (Coronavirus) টেস্টও হয়েছিল। প্রাক্তন রাষ্ট্রপতির সেই রিপোর্টও পজিটিভ আসে। মস্তিষ্কে যে রক্ত জমাট বেঁধেছিল তা বের করতে অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসকরা। কিন্তু অস্ত্রোপচারের পরে আর জ্ঞান ফেরেনি তাঁর। এর পরে গভীর কোমায় চলে যান প্রাক্তন রাষ্ট্রপতি। সেই থেকে আর জ্ঞান ফেরেনি প্রণব মুখোপাধ্যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *