চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
বিশ্বভারতী কাণ্ডে এবার নিরপেক্ষ তদন্তের দাবিতে রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) দ্বারস্থ হল বিজেপির (BJP) যুব মোর্চা। শনিবার সকাল বেলা বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ ও বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা সমেত বিজেপির কর্মী সর্মথকরা এদিন রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে আসেন । একটি প্রতিলিপিও জমা দেন । রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমিত্র খাঁ বলেছেন, “বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Visva Bharati University) যে ঘটনা ঘটেছে তা একেবারেই অনভিপ্রেত। মানুষের ভাবাবেগ তার উপরে আঘাত আনা হয়েছে। ইচ্ছাকৃতভাবেই তৃণমূল শাসকদল বিশ্বভারতীতে এ ঘটনা ঘটেছে বলেও তারা দাবি জানিয়েছেন। তার ফলে সত্যি সামনে আসুক এবং দোষীদেল উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এজন্য তারা চেয়েছিল কোন সরকারি দল নয় অন্য কোনও দল বা সিবিআইকে তদন্তের ভার দেওয়া হোক।”
তিনি আরও বলেন, নিরপেক্ষ তদন্ত হলেই সত্যিকারে সত্যিটা সামনে আসবে । এর আগে নোবেল চুরি ঘটনায় কোনও সত্যতা সামনে আসেনি । আবারো এবার বিশ্বভারতীতে পাঁচিল ভাঙ্গা হয়। এর থেকে প্রমাণিত হচ্ছে এর আগে তৃণমূলের শাসকদল বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ছিল।” বিজেপির প্রতিনিধিদল প্রশ্ন তুলেছে, “যখন বিশ্বভারতীর পাঁচিল ভাঙ্গা হচ্ছিল তখন পুলিশ প্রশাসন রাজ্য সরকার কোথায় ছিল? কেন তারা আগে থেকেই বিশ্বভারতীর ভাইস-চ্যান্সেলরের সঙ্গে একটি বৈঠক করে নি ।” সবকিছু জেনেশুনে তৃণমূল শাসিত সরকার এই কাজ করেছেন বলেও তারা যে বারবার করে অভিযোগ জানিয়েছেন । তাই তারা রাজ্যপালের কাছে এসেছিলেন একটি প্রতিলিপি জমা দেন এবং তারা এই ঘটনার তদন্ত হোক এবং সত্য সামনে আসুক।
এদিন প্রতিলিপিটি মূলত লিখেছেন, প্রাক্তন সাংসদ অনুপম হাজরা। তিনিই এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হয়েছেন। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan) বলেছেন, “বিশ্বভারতীর পাঁচিল ভেঙে ওখানকার জমি দখল করতে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক এবং শাসকদলের স্থানীয় নেতারা। তাই অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সূত্রের খবর, রাজ্যপাল বিজেপির যুব মোর্চার নেতৃত্বকে এবিষয়ে আশ্বাস দিয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news