Breaking News
Home / TRENDING / শবর মৃত্যু: কেউ যদি ওষুধ না খেতে চায় তাহলে কী করব! বললেন মুখ্যমন্ত্রী

শবর মৃত্যু: কেউ যদি ওষুধ না খেতে চায় তাহলে কী করব! বললেন মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা:

অবশেষে লালগড়ে শবর মৃত্যু নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্ন সভাঘরে এক অনুষ্ঠানে লালগড়ের নাম না করেই তিনি বলেন, ‘আমাদের সরকার ২ টাকা কেজি দরে চাল দিচ্ছে রাজ‍্যের প্রায় সাড়ে আট কোটি মানুষকে। তাই এরাজ‍্যে অনাহারে বা অর্ধাহারে কেউ মারা যায় না।’ তিনি আরও বলেন, ‘এখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবাও দেওয়া হয়।’ তবে মুখ‍্যমন্ত্রী অনুযোগের সুরে বলেন, ‘কেউ যদি ওষুধ না খেতে চায়, তাহলে কী করব।’ মুখ্যমন্ত্রীর অভিযোগ, যদি কেন্দ্র বাম আমলের করা দেনার টাকা শোধের নামে ৪৮ হাজার কোটি টাকা কেটে না নিত, তাহলে রাজ‍্যে আরও বেশি উন্নয়নের কাজ করতে পারতাম।

এদিন মুখ‍্যমন্ত্রী দাবি করেন, রাজ‍্যে পরিকাঠামোগত উন্নয়নে ৩৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এদিন নাম না করে বিজেপিকে কটাক্ষও করেন মুখ‍্যমন্ত্রী। তাঁর মতে, কেউ কেউ রোজ জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও বলে। এসব কোন ধরনের রাজনীতি? মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারকে দিকে তোপ দেগে বলেন, ‘কেন্দ্রের যেমন নিজস্ব কাজের এখতিয়ার আছে, রাজ‍্যেরও তেমনি নিজস্ব কাজের এখতিয়ার রয়েছে। রাজ‍্য যেমন কেন্দ্রের কাজে হস্তক্ষেপ করতে পারে না, কেন্দ্র‌ও তেমনি রাজ‍্যের কাজে হস্তক্ষেপ করতে পারে না।’ মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, ‘ওদের থাকে রাজ‍্যগুলিকেই বেশি কাজ করতে হয়।’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *