Breaking News
Home / TRENDING / ৬০ বছর পার হলেই এবার লক্ষ্মীর ভাণ্ডার এ মিলবে ১০০০ টাকা

৬০ বছর পার হলেই এবার লক্ষ্মীর ভাণ্ডার এ মিলবে ১০০০ টাকা

চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক:

রাজ্য বাজেটে এবার বড় ঘোষণা। ষাটোর্ধ্ব যে সমস্ত মহিলারা বিধবা ভাতা পান না, এবার তাঁদের বরাদ্দ বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারে। ৫০০- টাকা নয়, তার বদলে মিলবে ১০০০ টাকা। আজ বিধানসভায় এই ঘোষনা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অর্থাৎ সরাসরি পেনশনের আওতায় চলে আসবেন তাঁরা।

মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে একের পর এক পদক্ষেপ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। চালু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পে তফসিলি জাতি-উপজাতির মহিলাদের জন্য় মাসিক ১০০০ টাকা ও অন্যান্য মহিলাদের জন্য় ৫০০ টাকা পেতেন। তবে এই ভাতা পেতেন ২৫-৬০ বছর বয়সিরা। এবার সেই প্রকল্পের আওতায় এলেন যাটোর্ধ্ব মহিলারাও।

এতদিন ৬০ বছর পেরিয়ে গেলে তাঁরা পেতেন বার্ধক্য ভাতা। এবার ষাটোর্ধ্ব মহিলারা বার্ধক্য ভাতা-সহ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে ১ হাজার টাকা পাবেন।রাজ্য়ের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে ১ কোটি ৮৮ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারে সুবিধা পান। ৬০ বছর পরেও যাতে তাঁদের ভাতা বন্ধ না হয়, সেই লক্ষ্যে তাঁদের সরাসরি পেনশনের আওতায় আনছে রাজ্য। প্রতি মাসে তাঁরা ১ হাজার টাকা পেনশন পাবেন। ফলে তাঁদের আর আলাদা করে আবেদনের ঝঞ্ঝাটে জড়াতে হবে না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *