Breaking News
Home / TRENDING / প্রয়াত তৃণমূলের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ি

প্রয়াত তৃণমূলের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ি

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

বৃহস্পতিবার সকালে হাওড়ার শিবপুরে প্রয়াত তৃণমূলের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ি (Jatu Lahiri)। নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, যিনি ছিলেন ৫ বারের বিধায়ক। প্রয়াণকালে তাঁর বয়স ছিল ৮৬ বছর।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকাহত দলের একাংশ। শোকের ছায়া হাওড়ার রাজনৈতিক মহল থেকে এলাকাবাসীর।

হাওড়ার শিবপুরের (Shibpur) বিধায়ক ছিলেন প্রবীণ জটু লাহিড়ি। প্রথম কংগ্রেসের হাত ধরে রাজনৈতিক জীবন শুরু করলেও পরে তৃণমূল কংগ্রেস তৈরির পর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সৈনিক হন।

১৯৯১ সালে প্রথম শিবপুর কেন্দ্র থেকে কংগ্রেস বিধায়ক হন জটু লাহিড়ি। তৃণমূলে যোগ দেওয়ার পরও একই কেন্দ্রে তাঁকে প্রার্থী করা হয়, তৃণমূলের হয়ে মোট ৪ বার জিতেছেন তিনি।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বর্ষীয়ান বিধায়ক তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। কিন্তু সেই ভোটে টিকিট দেওয়া হয়নি তাঁকে। দীর্ঘদিন ধরে বার্ধক্যের জন্য অসুস্থ ছিলেন তিনি, ভর্তি ছিলেন হাসপাতালেও। আর আজ সকালে ৮৬ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *