ওয়েব ডেস্ক:
বহু বিতর্কের পর আজ কংগ্রেসে লক্ষণ শেঠ।
লক্ষণ শেঠের কংগ্রেসে যোগ দানের সম্ভাবনা তৈরি হয়েছিল বহু আগেই। কিন্তু একাংশের বাধায় যোগদান আটকে যায়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিক কংগ্রেসে ভাবে যোগ দিতে চলেছেন।
সূত্রের খবর, আজই বিধান ভবনে দলে যোগ দিতে আসছেন তিনি। দলীয় সূত্রে খবর, লক্ষণের যোগ দানে আশংকা থাকছে দলের একাংশের বিক্ষোভের। এতদ সত্ত্বেও লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন লক্ষণকে। পূর্ব মেদিনীপুরের কোনও আসন থেকে তাঁকে টিকিট দিতে পারে কংগ্রেস বলে খবর।
২০১৪ সালে সিপিএম থেকে বহিষ্কৃত দোর্দাণ্ডপ্রতাপ, বহু বিতর্কিত নেতা লক্ষণ ২০১৬ সালে যোগ দেন বিজেপিতে। ২০১৮-তে নতুন দল ছাড়েন। এরপর তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু নন্দীগ্রাম আন্দোলনে যাঁর বিরুদ্ধে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়-শুভেন্দু অধিকারীরা পায়ের তলায় জমি পেয়েছেন, তাঁকে দলে নিতে চায়নি তৃণমূল। অগত্যা, নিজের রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করতে কংগ্রেসের ছাতার তলায় আসার চেষ্টা শুরু লক্ষণের।
অবশেষে আজ আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে লক্ষণ শেঠ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news