চ্যানেলে হিন্দুস্থান নিউজ ডেস্ক:
বিশ্বের নাম করা পপ গায়িকা Lady Gaga । বছর ধরে অপেক্ষা করেছেন নায়্যের জন্য। বছর খানেক আগের ঘটনা, ২০২১-এর শুরুর দিকে গাগার ৪ পোষ্যকে নিয়ে হাঁটতে বেরোন প্রশিক্ষক রায়ান ফিশার। সেই সময় ঘটে এক দুর্ঘটনা।
হঠাৎই গাগার বিরল প্রজাতির ৩ টি কুকুরকে চুরির চেষ্টা করেন জেমস হাওয়ার্ড জ্যাকসন নামের এক ব্যাক্তি। তার সাথে ছিল আরও ২ জন ব্যাক্তি। সেই সময় জ্যাকসন ও তার সাথীদের বাধা দেন প্রশিক্ষক রায়ান।
নিজেদের কার্যসিদ্ধির জন্য জ্যাকসন ও তার সাথী গুলি চালায়। দুষ্কৃতীদের মধ্যে মৃত্যু হয় ১ জনের। অন্য দিকে বুলডগের মধ্যে কোজি,গুস্তাভকে চুরি করে পালায় বাকি দুজন, এবং গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় গাগার কুকুর ওয়াকারের এবং রায়ান আহত হন। গুলি এসে লাগে প্রশিক্ষক রায়ান ফিশারের ফুসফুসে।
তারপর চুরি যাওয়া কুকুরদের খুঁজে দেওয়ার জন্য মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করেন গাগা। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রশিক্ষক ফিশার।
জ্যাকসন ছাড়া আরও ১জন ওই ঘটনায় যুক্ত ছিলেন। যে আগেই হাজতবাস করছিলেন। অবশেষে গতকাল জ্যাকসনের বিরুদ্ধে চলতে থাকা এই মামলার সাজা ঘোষণা করল আদালত। অপরাধীকে ২১ বছরের কারাবাসের নির্দেশ দিল আদালত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news