Breaking News
Home / TRENDING / শেষ হলো এই পথ এর পথচলা।

শেষ হলো এই পথ এর পথচলা।

চ্যানেল হিন্দুস্থান বিনোদন ডেস্কঃ

জি বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক এই পথ যদি না শেষ হয়। সম্প্রতি ধারাবাহিকটির শেষ দিনের শুটিং হয়ে গেল। এই ধারাবাহিকটি দীর্ঘ দেড় বছর যাবত দর্শকদের মনোরঞ্জন করে এসেছে। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অন্বেষা হাজরা ও ঋত্বিক মুখোপাধ্যায়।

যারা দর্শকের কাছে উর্মি সাত্যকি নামে পরিচিত। এই জুটি কিন্তু দর্শকের মণিকোঠায় চিরতরে স্থান করে নিয়েছিল।

বর্তমান পরিস্থিতিতে তিন মাসের মধ্যে অনেক ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে দেড় বছর যাবত দর্শকদের মনোরঞ্জন করেছে এই ধারাবাহিক। হঠাৎই এই ধারাবাহিক টি বন্ধ হয়ে যাবার খবর শুনেই দর্শকদের মধ্যে মন খারাপের রেশ দেখা যাচ্ছে। এই দিন শেষ শট দেওয়ার পরে জল দেখা গিয়েছিল অন্বেষা ঋত্বিকের চোখে । উর্মি – সাত্যকির এই জার্নি দর্শকদের কাছে খুবই ভালোবাসা পেয়েছে।

উর্মি সাত্যকির পথচলা শেষ হলেও ঋত্বিক ও অন্বেষা এর পথচলা এখনও অনেক বাকি। খুব তাড়াতাড়ি দুজনকেই আাবার পর্দায় দেখা যাবে নতুন নামে নতুন চরিত্রে। খুব শীঘ্রই দর্শকদের আশা পূরন করতে পর্দায় ফিরছেন এই দুই জনপ্রিয় চরিত্র।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *