Breaking News
Home / TRENDING / জম্মু-কাশ্মীরের এনকাউন্টারে নিহত পাঁচ জঙ্গি

জম্মু-কাশ্মীরের এনকাউন্টারে নিহত পাঁচ জঙ্গি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

জম্মু-কাশ্মীরে (Jammu & Kashmir) এনকাউন্টারে ফের খতম দুই জঙ্গি। সোপোর এলাকায় কয়েকজন জঙ্গি গা-ঢাকা দিয়ে রয়েছে বলে খবর মেলে। এরপরই ভোররাত থেকে সেনার ২২ রাষ্ট্রিয় রাইফেলস, কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ জওয়ানরা এলাকা ঘিরে ফেলে। শুরু হয় তল্লাশি। নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে লুকিয়ে থাকা জেহাদিরা। পালটা গুলি চালায় সেনা-পুলিশও। তাতেই দুই সন্ত্রাসবাদী নিকেশ হয়েছে বলে খবর। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। প্রসঙ্গত, উত্তর কাশ্মীরের সোপোর এলাকা থেকে বুধবার লস্করেরর পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের থেকে সূত্র পেয়েই দুই সন্ত্রাসবাদীকে নিকেশ করল যৌথবাহিনী।

নিহত পাঁচজনের কাছ থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, তাদের কাছে এ কে ৪৭-এর তাজা কার্তুজ, ম্যাগাজিন মিলেছে। উদ্ধার হয়েছে লস্কর-ই-তৈবার ২০টি পোস্টারও। সব মিলিয়ে সোপোর, বুদগাম এলাকায় পরিস্থিতি বেশ উত্তপ্ত। সন্ত্রাসবাদী ও তাদের সহযোগীদের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চলবে বলেই খবর। প্রসঙ্গত, গত পাঁচ মাসে একাধিক এনকাউন্টারে শতাধিক জঙ্গিকে নিকেশ করেছেন ভারতীয় সেনা জওয়ানরা। পুলওয়ামা, সোপোর ও উপড়াতে প্রায় প্রতিদিনই জঙ্গি আস্তানায় খুঁজে খুঁজে নিকেশ করা হচ্ছে জঙ্গি বাহিনীকে। খতম করা হয়েছে জৈশ-ই-মহম্মদ, হিজবুল কমান্ডারের সক্রিয় সদস্যদের।

লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনার পর সকলের নজর রয়েছে সেদিন। চলতি বছরের মে মাসের গোড়া থেকেই সীমান্তে চিন সেনাবাহিনীর উপস্থিতি ভারতীয় সেনা। কিন্তু, তাতেও জম্মু-কাশ্মীরের পরিস্থিতি থেকে নজর সরায়নি ভারত সরকার। তাতেই মিলেছে সাফল্য। রিয়াজ নাইকুর মতো কুখ্যাত জঙ্গিও এই সময়কালেই শেষ হয়েছে ভারতীয় সেনাবাহিনীর হাতে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *