Breaking News
Home / TRENDING / বেইজিংয়ের প্রতি পক্ষপাতিত্বের নতুন নিদর্শন হু-এর, লাদাখের বিরাট এলাকা চিনের অংশ বলে দাবি

বেইজিংয়ের প্রতি পক্ষপাতিত্বের নতুন নিদর্শন হু-এর, লাদাখের বিরাট এলাকা চিনের অংশ বলে দাবি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

কখনও করোনা (Coronavirus) নিয়ে চিনের সত্য লুকানো কখনও আবার তথ্যবিকৃতি, এই দুই ঘটনা কেই সমানে সমর্থন করে যাওয়ার অভিযোগ উঠেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে। এবার হু এর যে কীর্তি সামনে এল তা আরও চমকপ্রদ। নিজেদের ওয়েবসাইটে ভারতের মানচিত্রে লাদাখের আকসাই-চিন তাঁরা সরাসরি চিনের অংশ বলে দাবি করল। শুধু তাই নয় এই এলাকা যে ভারতের অংশ নয় তা বোঝাতে তাঁরা ভারতের ম্যাপের থেকে ভিন্ন রং ব্যবহার করেছেন এতে। জায়গাটি আলাদা করছে ছোটছোট ডট দিয়ে।

এখানেই শেষ নয় ম্যাপে জম্মু কাশ্মীরের জন্যও ব্যবহার করা হয়েছে আলাদা রং। রাষ্ট্রপুঞ্জের বহু মানচিত্রেই কাশ্মীরের অংশকে বিতর্কিত বলে দেখানো হয়েছে। কিন্তু তার জন্য ম্যাপে একদম আলাদা রং ব্যবহার এই প্রথম। বিশ্ব স্বাস্হ্য সংস্থার এই ম্যাপ রাষ্ট্রপুঞ্জের কোনও মানচিত্রের সঙ্গেই মেলে না। চলতি মাসের প্রথম দিকে করোনা সংকটের মধ্যেও বেজিং তাঁদের কার্যকলাপ চালিয়ে গিয়েছে পুরোদস্তুর। স্কাই ম্যাপে অরুণাচল প্রদেশের অংশ তাঁরা নিয়ে নিজেদের বলে দাবি করেছে।তবে এই অবস্থায় হু-এর এই কাণ্ড যে নিন্দাজনক তা বলার অপেক্ষা রাখে না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *