Breaking News
Home / TRENDING / মুখ্যসচিব ও মুখ্যমন্ত্রীর ভাইয়ের অসত্য ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মামলার মুখে বাবুল

মুখ্যসচিব ও মুখ্যমন্ত্রীর ভাইয়ের অসত্য ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মামলার মুখে বাবুল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পশ্চিমবঙ্গের মুখ্যসচিবের সঙ্গে মদের আসরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের অসত্য ছবি সোস্যাল মিডিয়ায় পোস্ট করে মামলার মুখে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। এ নিয়ে রাজ্যের শাসক দল তৃনমূলের সঙ্গে বিজেপি’র (BJP) সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শনিবার সন্ধ্যায় একটি ছবি নিজের টুইটার ও ফেসবুক একাউন্টে পোস্ট করেন তিনি। পোস্টে বাবুল সুপ্রিয় দাবি করেন, রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে মদ্যপান করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। যদিও, ছবিটি মুখ্যসচিব থাকলেও ছিলেন না মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। ঘটনাচক্রে মুখ্যমন্ত্রীর এই ভাই তৃণমূল নেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশলেও, প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে সদাই দূরত্ব বজায় রেখেই চলেন। এমনকী, তৃণমূল সরকারের সাড়ে নয় বছরের শাসনকালে কখনও তিনি যাননি মহাকরণ কিংবা নবান্নে। এমন একজন ব্যক্তি প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী ভুয়ো ছবি পোস্ট করায় তীব্র নিন্দা শুরু হয়েছে সব মহলে।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র এমন ছবি পোস্ট করায় রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। প্রশ্ন ওঠে, কিভাবে একজন দায়িত্বশীল কেন্দ্রীয় মন্ত্রী এমন ভুয়ো ছবি পোস্ট করে বিভ্রান্তি ছড়াতে পারেন ? আসানসোলের সাংসদ কি জনপ্রতিনিধি হিসেবে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন নন ? নাকি, সস্তার রাজনীতি করে বন্দ্যোপাধ্যায় পরিবারকে জনসমক্ষে হেয় প্রতিপন্ন করাই তাঁর লক্ষ্য ? বিষয়টি জানাজানি হতেই নিজের সোশ্যাল মিডিয়ার একাউন্ট থেকে ছবিটি মুছে দেন বাবুল। এব্যাপারে অবশ্য কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অসত্য ছবি পোস্ট করে বিভ্রান্তি ছড়াচ্ছেন বাবুল। তাই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।‌ ঘটনার গুরুত্ব অনুধাবন করে কলকাতা পুলিশ বিষয়টিতে হস্তক্ষেপ করে। প্রাথমিক তদন্তে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বাবুল সুপ্রিয়র পোস্ট করা ওই ছবিটি অসত্য। এজন্য ইতিমধ্যেই তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তৃণমূল (TMC) শিবির এমন অপপ্রচারের বিরুদ্ধে মুখ না খুললেও, আইনগতভাবে বিষয়টির জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করবেন বলে একটি বিবৃতি প্রকাশ করে দিয়েছেন।

এব্যাপারে অবশ্য বাবুল সুপ্রিয় কিংবা বিজেপি দলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ঘটনায় বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কারণ রাজনৈতিক যুদ্ধে যেভাবে তাঁর পরিবারকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তা কোনওভাবেই সুস্থ রাজনীতির লক্ষণ হতে পারে না। তাই মনে করছে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল। আপাতত অসত্য ছবি পোস্ট করে ঘরে-বাইরে চাপের মুখে বাবুল সুপ্রিয়। অসত্য ছবি পোস্ট করে দলের কোনও নেতাকে পাশে পাননি তিনি। একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে ঝালমুড়ি খেয়ে দলের রোষানলে পড়ে ছিলেন বাবুল। সেই ঝালমুড়ির সৌজন্যের রাজনীতির জল অনেক দূর গড়িয়েছিল। কিন্তু অসত্য ছবি পোস্ট করার পর সৌজন্যের রাজনীতি ভুলে জবাব দেওয়ার অপেক্ষায় তৃণমূল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *