Breaking News
Home / TRENDING / ঘরে ফেরা শ্রমিকদের ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখতে নির্দেশ কেন্দ্রের

ঘরে ফেরা শ্রমিকদের ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখতে নির্দেশ কেন্দ্রের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ঘরে ফেরা শ্রমিকদের কোয়ারেন্টাইনে রাখতেই হবে। কড়া নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। শনিবার দিন থেকে বাসে চেপে বহু শ্রমিক নিজ নিজ রাজ্যে ফিরে গিয়েছেন। ঠিক তার পরদিন রবিবার এই নির্দেশ জারি করেছে নরেন্দ্র মোদীর সরকার। সুরক্ষার স্বার্থে সমস্ত রাজ্যগুলিকে এই ফিরে আসা সমস্ত শ্রমিক, মজুরদের অন্তত ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিয়েছে তারা। করোনা ভাইরাস (Cooronavirus) যাতে কোনোভাবেই মাথাচাড়া না দিতে পারে, সেই লক্ষ্যেই এমন নির্দেশনামা জারি করা হয়েছে।

শনিবার থেকে নিজের নিজের রাজ্যে ফিরে গেছেন যেসব দিনমজুররা তাঁদের দিকেই সতর্কতামূলক নজর রাখতে বলেছেন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা। এদিন স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকও করেছেন তিনি। প্রাথমিকভাবে ঘরে ফেরা শ্রমিকদের ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখার কথা বলা হয়েছে। এই সময় তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। ওষুধ, চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করবে সংশ্লিষ্ট রাজ্য সরকার। শ্রমিকদের কোয়ারেন্টাইনে রাখার জন্য রাজ্যের সরকারকে আলাদা ব্যবস্থা করার কথা বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষে। এইসময় তাঁদের খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের যোগান দেওয়া হবে সরকারের তরফে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *