ওয়েব ডেস্ক:
দেশে তুমুল রাজনৈতিক অশান্তি, পিছিয়ে গেল ক্লাসিকো।
কথা ছিল আগামী ২৬ অক্টোবর ন্যু ক্যাম্পে মরশুমের প্রথম এল ক্লাসিকোর সাক্ষী থাকবে দুই ঐতিহাসিক ক্লাব বার্সিলোনা ও রিয়াল মাদ্রিদের ফুটবল ভক্তরা। কিন্তু তেমনটা ঘটছে না। বার্সেলোনায় রাজনৈতিক অশান্তির জেরে পিছিয়ে গেল নয়া মরশুমের বার্সা-রিয়াল দ্বৈরথ।
সূত্রের খবর, ২৬ অক্টোবর এল ক্লাসিকোর দিনেই একটি রাজনৈতিক দলের র্যালি বের হবে শহরের পথে। অতএব, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এল ক্লাসিকো পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল লা লিগা কর্তৃপক্ষ। জানা গিয়েছে, আগামী সোমবার এই বিষয়ে বৈঠক হবে। সেখানেই এল ক্লাসিকো আগামীতে কবে খেলা হবে তা নির্ধারন হবে।
ম্যাচটি আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও সপ্তাহের মাঝে কাজের দিন বুধবার এল ক্লাসিকোর ম্যাচ ফেলতে রাজি নন লা লিগার সভাপতি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news