ওয়েব ডেস্ক:
মুর্শিদাবাদ সীমান্তে জলঙ্গি চরে বিজিবি’র গুলিতে বিএসএফ জওয়ানের মৃত্যুর ঘটনায় ভুল স্বীকার করল বাংলাদেশ। শনিবার সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ্দুজ্জামান খান মন্তব্য করেন, ভুল করে গুলি চালিয়েছিল বিজিবি। এই ঘটনায় যাতে দুই দেশের সম্পর্কে কোনও প্রভাব না পড়ে সেজন্য তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানান। পাশপাশি জানানো হয়, যে ভারতীয় মৎসজীবীকে গ্রেফতার করা হয়েছিল তাঁকে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গতকাল বিএসএফের হেড কনস্টেবল বিজয় ভান সিংহের মৃত্যু হয় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে। ফ্ল্যাগ মিটিং চলাকালীন ঘটনাটি ঘটে। একই ঘটনায় জখম হন বিএসএফের আরও এক জওয়ান। এক ভারতীয় মৎসজীবীকে গ্রেফতার করা নিয়েই দু’পক্ষে গন্ডগোলের সূত্রপাত।
সম্পূর্ণ ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এই বিষয় তিনি অমিত শাহের সঙ্গে কথা বলবেন বলেও জানান। অন্যদিকে জানানো হয়েছে বিএসএফ এবং বিজিবির মধ্যে নির্ধারিত বৈঠকের কোনও পরিবর্তন হবে না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news