নীল বণিক:
মমতা বন্দ্যোপাধ্যায়কে কুম্ভ মেলায় আসার আমন্ত্রণ জানাতে শহরে উত্তরপ্রদেশের মন্ত্রী এসপি সিং বাঘেলা। তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের কয়েকজন মন্ত্রীকে কুম্ভ মেলায় আমন্ত্রণ জানাতে তাঁরা শুক্রবার শহরে এসেছেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে এ বিষয়ে কোনও সাড়া মিলছে না বলে জানান উত্তরপ্রদেশের মন্ত্রী। আগামীকাল শনিবারও উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে নবান্নের সঙ্গে যোগাযোগ করা হবে। যদি নবান্নের পক্ষ থেকে সাড়া না মেলে তাহলে পত্র মারফত মমতা বন্দ্যোপাধ্যায়কে কুম্ভ মেলার আমন্ত্রণ জানানো হবে বলে জানান এসপি সিং বাঘেলা।
কদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কুম্ভ মেলার জন্য কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা খরচ করছে কিন্তু গঙ্গাসাগরকে অবহেলা করছে। কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ, গঙ্গাসাগরের মেলার জন্য একটি পয়সাও বরাদ্দ করে না কেন্দ্র। রাজ্যের মুখ্যমন্ত্রী সেই অভিযোগ কার্যত খারিজ করলেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মন্ত্রী। এসপি সিং বাঘেলা আজ বলেন, মুখ্যমন্ত্রী অভিযোগ না করে গঙ্গাসাগরের জন্য পাইলট প্রজেক্ট জমা দিন। তাহলেই গঙ্গাসাগর মেলার জন্য কেন্দ্রীয় সরকার টাকা বরাদ্দ করবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news