Breaking News
Home / TRENDING / অমৃতকুম্ভে শুরু পুণ্যস্নান, ট্যুইটে শুভেছা প্রধানমন্ত্রীর

অমৃতকুম্ভে শুরু পুণ্যস্নান, ট্যুইটে শুভেছা প্রধানমন্ত্রীর

ওয়েব ডেস্ক:

আজ শুরু হল কুম্ভমেলা। শুরুর দিনেই পুণ্যার্থীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন পুণ্যার্থীদের ট্যুইট করে শুভেচ্ছা জানান। অন্য দিকে ইতিমধ্যে সারা দেশের লক্ষ লক্ষ মানুষ পৌঁছে গেছেন ‘অমৃত কুম্ভের সন্ধানে’। প্রয়াগরাজে মঙ্গলবার ভোর থেকেই শুরু হয়ে গেছে গঙ্গায় পুণ্যস্নান।

উল্লেখ্য, কুম্ভমেলার সনাতন নিয়ম অনুযায়ী প্রথমে পুণ্যস্নান করেন বিভিন্ন আখড়ার সাধুরা। তার পর সাধারণ পূণ্যার্থীরা স্নানে নামেন। জানা গিয়েছে, জুনা আখড়ার সাধুরা প্রথম পুণ্যস্নান করেন।

প্রতিবারের মতো এবারও কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। যদিও সোমবার দিগম্বর আখড়ায় রান্নার সময় আগুন লাগার ঘটনা ঘটে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় ক্ষয়ক্ষতি তেমন হয়নি। এদিকে মেলার প্রথম দিন পূণ্যার্থীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী।

নরেন্দ্র মোদী ট্যুইট করেন, ”ভারতের আধ্যাত্মিক, সাংস্কৃতিক, সামাজিক বিবিধদতার সঙ্গে দেশ-বিদেশের পূণ্যার্থীরা পরিচিত হবেন। অনেক অনেক মানুষ এই পূণ্য-আয়োজনের অংশীদার হোক।”

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর প্রয়াগরাজে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। মেলার আয়োজনের প্রস্তুতি খতিয়ে দেখেন সেদিন। ৩৬৬ কোটি টাকার একাধিক প্রকল্পের সূচনা করেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *