প্রসেনজিৎ ধর:
সূর্যকান্ত মিশ্র বললেন, ব্রিগেড করছেন করুন, কিন্তু দিদি দুটো ব্রিগেড সভা না করে একটি ব্রিগেড সভা করুন। মোদী ও দিদি আপনারা দুজনে মিলে একটা ব্রিগেড সভা করুন। তাহলে মারামারি কম হবে। বিজেপি রথ যাত্রা বের করলে দিদি আপনিও রথে চেপে পড়বেন। রথে জগন্নাথ ও বলরাম আছে কিন্তু সুভদ্রা চেয়ার খালি, আছে আপনিও রথে চেপে পড়ুন। সূর্যকান্তর মতে, কোনও পার্থক্য নেই দিদি ও মোদীর মধ্যে। তবে তৃণমূল ও বিজেপির ব্রিগেডের সভা থেকে আগামী দিনে বামফ্রন্টের ডাকে যে ব্রিগেড সমাবেশ হবে তাতে বেশি মানুষ থাকবে। সোমবার দুপুরে মুর্শিদাবাদের বহরমপুরে এসে এই মন্তব্য করেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

অন্যদিকে এদিন বহরমপুরের জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী ব্রিগেড সমাবেশকে কটাক্ষ করে বলেন, কোটি কোটি টাকা ঢালা শুরু হয়ে গেছে। ব্রিগেড লোক জমায়েত করার জন্য যত রকমের প্রশাসনিক তৎপরতা দরকার সব করা হচ্ছে। বিডিও থেকে এসডিও সবাইকে কাজে লাগানো হচ্ছে ব্রিগেড সভা সফল করার জন্য। বাস ভর্তি লোক আনতে হবে, মদ-মাংস দেওয়া হবে। ব্রিগেড ভর্তি না হলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পারবেন না। তোলা আদায় চলছে রাজ্য জুড়ে।

অধীরের আরও কটাক্ষ, ব্রিগেড সফল হলেই নাকি দিদি প্রধানমন্ত্রী হয়ে যাবেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news