Breaking News
Home / TRENDING / ১৬ কুকুরছানাকে পিটিয়ে মারছে কারা? খুনের ভিডিও ভাইরাল

১৬ কুকুরছানাকে পিটিয়ে মারছে কারা? খুনের ভিডিও ভাইরাল

নিজস্ব সংবাদদাতা:

এলোপাথারি মার। মারের পর মার। একের পর এক লাঠির আঘাতে তখন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে ছানাগুলো। দুই মহিলা মিলে এমন পৈশাচিক ভাবেই খুন করে ১৬টি কুকুরছানাকে। অন্তত ভিডিওতে এমনটাই দেখা গেল। এখন প্রশ্ন, করা এই মহিলা? কী এদের পরিচয় ? এনআরএস হাসপাতালের এই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গেছে গোটা রাজ্যে। সোশ্যাল মিডিয়ায় এমন নৃশংস অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হয়েছেন সাধারণ মানুষ থেকে পশুপ্রেমিরা।

মূল ঘটনা এতক্ষণে জেনে গেছে গোটা রাজ্য। রবিবার রাতে ১৬টি কুকুরছানার দেহ উদ্ধার হয় এনআরএস হাসপাতাল চত্ত্বর থেকে। যা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। দেহগুলি প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ছিল। আশ্চর্যের বিষয় হল, যে প্যাকেটগুলি ব্যবহার করা হয়েছে সেগুলি হাসপাতালের। এখন প্রশ্ন উঠছে, ওই প্লাস্টিক কীভাবে হাসপাতালে বাইরে এলো? সবচেয়ে বড় প্রশ্ন, কুকুরগুলোকে খুন করল কারা?

মৃত কুকুরছানাগুলির দেহ ইতিমধ্যে পোস্টমর্টামে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, যে প্যাকেটগুলিতে কুকুরের মৃতদেহ ছিল তাতে খাবারের টকুরোও ছিল। অনুমান করা হচ্ছে, ওই খাবারের মধ্যেই বিষ মেশানো ছিল। ইতিমধ্যে হাসপাতাল সুপারের নেতৃত্ব তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুপার জানিয়েছেন, দোষী শাস্তি পাবে।

যদিও এই ভিডিওটি ছড়িয়ে পড়তেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতালে এতগুলো কুকুর কোথা থেকে এলো? ওই দুই মহিলার পরিচয় কী? ঘটনা হাসপাতাল চত্বরের কারো চোখে পড়ল না কেন?

এসবেরই উত্তর খুঁজছে পুলিশ। আর সাধারণ মানুষ শাস্তি চাইছে ১৬টি দুধের শিশুর খুনিদের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *