Breaking News
Home / TRENDING / সামনেই ডার্বি। মোহনবাগানের ক্রোমা বিশেষ সাক্ষাৎকারে কী বললেন? দেখে নিন

সামনেই ডার্বি। মোহনবাগানের ক্রোমা বিশেষ সাক্ষাৎকারে কী বললেন? দেখে নিন

নিজস্ব সংবাদদাতা :

পিয়ারলেস ম্যাচ শেষে সমর্থকরা ওই দু’জনের পিছনে ছুটছে। কামো ও ক্রোমা। যেন হ্যামলিনের বাঁশিওয়ালা। ডার্বি জেতাতে বাগান সমর্থকদের আশা ও ভরসা দু’জনেই। সেই ক্রোমা ম্যাচের পর একান্তে কথা বললেন ‘চ্যানেল হিন্দুস্তানের’ প্রতিনিধির সঙ্গে।

প্রশ্ন: ডার্বির ফিভার শুরু হয়ে গেল তা হলে?

ক্রোমা: নিশ্চয়ই। এখন শুধুই ডার্বি নিয়ে ভাবব। লিগ জিততে গেলে এটাই আমাদের কাছে ফাইনাল ম্যাচ। যে করেই হোক জিততে হবে। সব্বাইকে ২০০ শতাংশ উজাড় করে দিতে হবে।

প্রশ্ন: প্রথম ডার্বি খেলতে নামছেন। কেমন অনুভূতি?

ক্রোমা: দারুণ লাগছে। ডার্বি অলওয়েজ স্পেশাল। তবে, একটা কথা বলে রাখতে চাই, তা হল, এই ইস্টবেঙ্গল আমার অজানা নয়। গতবার চার্চিলে খেলাকালীন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করেছিলাম।

প্রশ্ন: ইস্টবেঙ্গলে আমনা দারুণ খেলছে। ভয় পাচ্ছেন?

ক্রোমা: (হোহোহো করে হেসে উঠে) ডার্বি খেলতে নামছি যখন কীসের ভয়? ডার্বিতে দুটো  টিমের শক্তি সমান। কেউ এগিয়ে, কেউ পিছিয়ে নয়।

প্রশ্ন: কিন্তু বিশেষজ্ঞরা তো ইস্টবেঙ্গলকে এগিয়ে রাখছেন?

ক্রোমা: দেখুন, বিশেষজ্ঞদের কাজই হচ্ছে মতামত দেওয়া। সেটাই ওরা দিচ্ছে। আমাদের কাজ খেলা। ফুটবলারদের কাছে কোনও দল এগিয়ে কোনও দল পিছিয়ে নয়, অন্তত ডার্বিতে। দুটো দলই জেতার জন্য অল–আউট যায়। ফলে খেলাটা একটা উত্তেজনা তৈরি হয়।

প্রশ্ন: বাগান সমর্থকরা তো আপনার আর কামো জুটির দিকে তাকিয়ে। চাপ বাড়াচ্ছে এটা?

ক্রোমা: সে তো লিগ শুরুর আগেও আপনারা তাই বলেছিলেন। লিগের আর একটা ম্যাচ বাকি। সমর্থকদের বলব, আপনারা ধৈর্য ধরুন। আমরা নিরাশ করব না।

প্রশ্ন: শিলিগুড়ির মাঠে খেলা। দর্শক সমর্থন বেশি ইস্টবেঙ্গলের। শুরুতেই পিছিয়ে আপনারা?

ক্রোমা: একদমই নয়। কলকাতা থেকেও আমাদের অনেক সমর্থক যাবে শুনেছি। যে ম্যাচগুলো আমারা খেলেছি, সমর্থকরা দারুণভাবে আমাদের পাশে ছিলেন। আশা করি ডার্বিতেও থাকবেন।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউবচ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *