সূর্য সরকার।
অপেক্ষা আর মাত্র ক’ঘণ্টার। ৮০-র দশক থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগী তিনি। ১৯৯৮ সালে নতুন দল গঠনের সময় থেকে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে ভালো খারাপ সব সময় পাশে থেকেছেন নেত্রীর। সেই কৃষ্ণা চক্রবর্তী এবার ‘বড়ো’ স্বীকৃতি পেতে চলেছেন তাঁর দিদির কাছে। শনিবার বিধাননগরের মেয়র পদে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের এই ছায়াসঙ্গী।
সব্যসাচী দত্তের ইস্তফার পর ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের নাম ঘোরাফেরা করেছিল মেয়র পদে। দৌড়ে ছিলেন মেয়র পরিষদ দেবাশীষ জানা। ২০১৫ সালে বামপন্থী থেকে হঠাৎ তৃণমূলি হয়ে যাওয়া তাপস চট্টোপাধ্যায়ের ওপর অাস্থা দেখাননি বিধাননগরের কাউন্সিলররা। তাই দলনেত্রীর “গুড বুকে” থাকা কৃষ্ণা চক্রবর্তীকেই এমন “ক্রাইসিস পিরিয়ডে” বেছে নিচ্ছে তৃণমূল। যদিও বিধাননগনা কর্পোরেশন হওয়ার আগে পুরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলেছেন বিধায়ক সমীর চক্রবর্তীর অর্ধাঙ্গিনী। সব্যসাচী দত্ত মেয়র থাকাকালীন কৃষ্ণা চক্রবর্তী ছিলেন কর্পোরেশনের চেয়ারপারসন।
উল্লেখ্য, কৃষ্ণা মেয়র পদে শনিবারের শপথ নেবেন দলনেত্রীর ইচ্ছতেই তা ঠিক হয়েছিল ১৩ জুন। জুনিয়র ডাক্তারদের অন্দোলনের সময় তিনি নবান্ন যাওয়ার সময় নিজেই ডেকে নেন কৃষ্ণা চক্রবর্তীকে সেকথা জানিয়েছিলেন। এসএসকেএম হাসপাতালে হঠাৎ গাড়ি ঘুরে যাওয়ার পরই মমতার নির্দেশ ছিল, বিধাননগরের সমস্যার সমাধানে কান্ডারি হওয়ার। যদিও গত সপ্তাহে নবান্নতে তাপস – কৃষ্ণা – দেবাশীষকে নিয়ে আরও একবার বৈঠকে বসেছিলেন মমতা। কর্পোরেশনে সমস্যা অাছে, থাকবেও। কাজ করেই তার মিটিয়ে ফেলতে হবে। তা মেনে নিয়ে বিধাননগর নতুন মেয়রের যাত্রা শুরু হতে চলেছে। শপথগ্রহণের সময় হাজির থাকবেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news