Breaking News
Home / TRENDING / উপনির্বাচনে জোট চূড়ান্ত! কালিয়াগঞ্জ-খড়গপুরে লড়বে কংগ্রেস, করিমপুরে সিপিএম

উপনির্বাচনে জোট চূড়ান্ত! কালিয়াগঞ্জ-খড়গপুরে লড়বে কংগ্রেস, করিমপুরে সিপিএম

নীল রায়।

পশ্চিমবঙ্গে আসন্ন তিন বিধানসভা উপনির্বাচনে বাম-কংগ্রেস জোট করে লড়াইয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল। আগামী পুর নির্বাচন থেকে উপনির্বাচন, সব ক্ষেত্রেই কংগ্রেসের ‘হাত’ ধরে লড়াই করবে সিপিএম। সম্প্রতি প্রদেশ কংগ্রেস সভাপতি সঙ্গে সিপিএমের রাজ্য নেতৃত্বে বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানা গিয়েছে। সেখানেই উপনির্বাচনের আসন ভাগাভাগিও চূড়ান্ত হয়। সিদ্ধান্ত হয়েছে, কালিয়াগঞ্জ ও খড়গপুর আসনে প্রার্থী দেবে কংগ্রেস। করিমপুর আসনে প্রার্থী দেবে সিপিআইএম। করিমপুরের বিধায়ক মহুয়া মৈত্র কৃষ্ণনগর লোকসভা থেকে তৃণমূলের প্রতীককে জয়ী হয়ে সংসদে গিয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি তথা খড়্গপুরের বিধায়ক আবার মেদিনীপুর লোকসভা থেকে সাংসদ হয়েছে। স্বাভাবিক ভাবে তাদের দু’জনকেই করিমপুর ও খড়গপুর সদর বিধানসভা আসন থেকে পদত্যাগ করতে হয়েছে। আর মাস দুয়েক আগে কালিয়াগঞ্জের কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায় মারা গিয়েছে। তাই এই তিন আসনে ভোট হচ্ছে। যদিও, রাজনৈতিক মহলের ধারণা তিন আসনের একটিতেও জিততে পারবে না কংগ্রেস বা বাম প্রার্থীরা।

উল্লেখ্য, এই করিমপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের ভোট সিপিআইএমের থেকে বেশি। কিন্তু লোকসভা ভোটে মুর্শিদাবাদ ও রায়গঞ্জ নিয়ে পরস্পরের দড়ি টানাটানিতে জোট প্রক্রিয়া বানচাল হয়ে গিয়েছিল। তাই এবার আর কোনও পক্ষই আসনের দাবিতে অনড় থাকেনি। তাই ৩ উপনির্বাচনে জোট প্রক্রিয়া মসৃন ভাবেই হয়ে গিয়েছে। তবে তা অনুমোদনের জন্য এআইসিসির কাছে অনুমতি চেয়েছেন সোমেন মিত্র, এমনটাই বিধান ভবন সূত্রে খবর। জোট প্রক্রিয়া চূড়ান্ত করার আগে নিজেদের মধ্যে বৈঠক করেন সূর্যকান্ত মিশ্র, সোমেন মিত্র ও বিমান বসুরা। তারপরই জোটের সিদ্ধান্তে সিলমোহর দেয় সিপিআইএম রাজ্য নেতৃত্ব। আলিমুদ্দিনের অন্দরের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয় আর কোনও ছুঁৎমার্গ নয়। আগামী সব ভোটেই হাতের হাত ধরে চলবে সিপিএম। কারণ লোকসভা ভোটে বাম কংগ্রেসের ভোট বিভাজনের সুযোগ নিয়ে ৪০% ভোট পেয়েছে বিজেপি। তাতে জোট না বাঁধলে আগামী দিনে দু’দলেরই অস্তিত্ব সংকট হবে। তাছাড়া, খড়গপুর ও কালিয়াগঞ্জ্জ কংগ্রেসের আদি আসন। ২০১৬ সালের বিধানসভার নির্বাচনেে কালিয়াগঞ্জ জিতেছিল কংগ্রেস। ওই ভোটে খড়গপুর সদরে কয়েক দশক পরে হেরে গিয়েছিলেন কংগ্রেসের জ্ঞানসিংহ সোহন পাল ওরফে চাচা।

রাজ্যের বাস্তব পরিস্থিতির বিচার করে সিপিআইএম মনে করছে, তাঁরা একা লড়ার অবস্থায় নেই। লোকসভা ভোটে ভরাডুবি হয়েছে সিপিএমের। রাজ্যে খাতা-ই খুলতে পারেনি এককালের ৩৪ বছরের শাসক বামফ্রন্ট। অবস্থা এতটাই খারাপ যে, জাতীয় দলের মর্যাদা কার্যত খোয়াতে বসেছে সিপিএম।কংগ্রেস পেয়েছে মাত্র ২টি আসন। এমন পরিস্থিতিতে স্থির হয়, সামনে কলকাতা পুর নিগম সহ রাজ্যে যে ১০৭টি পুর এলাকায় নির্বাচন হবে, সেখানে আসন ভাগাভাগি করেই লড়াই করবে বামফ্রন্ট ও কংগ্রেস।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *