নিজস্ব প্রতিনিধি।
প্রায় আড়াই মাস পর মুর্শিদাবাদের (Murshidabad) লালগোলা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকার পর, অবশেষে আজ ট্রেন চলাচল শুরু হতে চলেছে। এতদিন তা কৃষ্ণপুর পর্যন্ত ট্রেন চলছিল। পূর্ব রেল জানিয়েছে, শনিবার থেকে লালগোলা পর্যন্ত যাবে ট্রেন। গত ১১ ডিসেম্বর সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) প্রতিবাদে ভাঙচুর চালানো হয় লালগোলা-কৃষ্ণপুর স্টেশনে। একের পর এক ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হয়। লালগোলা এবং কৃষ্ণপুর লুটপাট করে প্রতিবাদীরা। এতটাই ক্ষতক্ষতি হয়, যে লালগোলা পর্যন্ত ট্রেন চালানো সম্ভব হচ্ছিল না বলে জানিয়েছিল পূর্ব রেল (Eastern Railway) কতৃপক্ষ।
শিয়ালদহ থেকে লালগোলা যাওয়ার জন্য বহু মানুষই ট্রেনের ওপর নির্ভরশীল। তাঁরাই এতদিন কৃষ্ণপুর থেকে ট্রেনে যাতায়াত করছিলেন। লালগোলা স্টেশন এতটাই ক্ষতিগ্রস্থ হয়েছিল, যে দ্রুত পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছিল না। কিন্তু, পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী বলেন, “শনিবার থেকেই লালগোলা পর্যন্ত ট্রেন চলবে। যতটা তাড়াতাড়ি সম্ভব পরিষেবা স্বাভাবিক করা হচ্ছে।” ফলে ভোগান্তি শেষ হল ট্রেন যাত্রীদের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news