চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির (K P Sharma Oli) ওপর থেকে চাপ ক্রমশ বেড়েই চলেছে। সোমবার সকালে তাঁর বাড়িতে যান নেপাল কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা পুষ্প কুমার দহল ‘প্রচন্ড’ (Prachanda)। সেখানে দুই নেতার মধ্যে দীর্ঘক্ষন বৈঠক চলছে। ভারত বিরোধী মন্তব্য করে এমনিতেই নেপাল কমিউনিস্ট পার্টির রোষানলে পড়েছেন প্রধানমন্ত্রী। কারণ সংসদের ৪৫ জন সদস্যের মধ্যে ৩৫ জন সদস্য তাঁর বিরুদ্ধে চলে গিয়েছেন। নেপালের রাজনৈতিক মহলের কথায় ওলির বিদায় এখন কেবল মাত্র সময়ের অপেক্ষা।
কিন্তু, নিজের কুরসি বাঁচানোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন ওলি। প্রচন্ড রাগে তিনি বৈঠক করেছেন নেপাল কংগ্রেসের শীর্ষ নেতার সঙ্গে। তাঁর সমর্থন আদায়ের মরিয়া চেষ্টা চালাচ্ছেন তিনি। তা সত্ত্বেও যে কেপি শর্মা অলির প্রধানমন্ত্রীত্ব বেঁচে যাবে এমন নিশ্চয়তা নেই বলেই জানাচ্ছে সে দেশের রাজনৈতিক মহল। তাঁর বিরুদ্ধে নেপাল কমিউনিস্ট পার্টির অন্দরি অভিযোগ উঠেছে, অতিরিক্ত চিন প্রীতির। পাশাপাশি তার অযথা ভারত-বিরোধী হয়ে ওঠার বিষয়টি নিয়ে ক্ষুব্ধ নেপাল কমিউনিস্ট পার্টি (Nepal Communist Party)। এমতাবস্থায় পার্টির অন্দরমহল তাঁকে জানিয়ে দিয়েছে হয় তিনি ভারত বিরোধী অবস্থানের প্রমাণ জনসমক্ষে রাখুন নতুবা পদত্যাগ করুন। ভারতের বিরুদ্ধে কোনও প্রমাণ তাঁর কাছে নেই বলেই সূত্রের খবর। সরকার বাঁচাতে ইতিমধ্যে দেশের সেনাবাহিনীর প্রধানের সঙ্গেও বৈঠক করেছেন নেপালের প্রধানমন্ত্রী।
ভারতের বিরুদ্ধে গত কয়েক মাস যাবৎ গরমা গরম ভাষণ দিয়ে বেজিংকে খুশি করতে চেয়েছেন কেপি শর্মা ওলি। সেই সঙ্গে ভারতের উত্তরাখণ্ডের তিনটি এলাকাকে নিজেদের মানচিত্রের অন্তর্ভুক্ত করে উসকে দিয়েছেন সীমান্ত বিতর্ক। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ব্যর্থ ওলি দেশে জাতীয়তাবাদের পরিবেশ তৈরি করতে নেপালে ভারত বিরোধী মনোভাব তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু ভারত বিরোধী মন্তব্য করে যে তিনি বড় ভুল করে ফেলেছি তা ভালই বুঝেছেন ওলি। আপাতত শেষ চেষ্টায় দলীয় নেতাদের সঙ্গে বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করে ফুর্তি বাঁচানোর চেষ্টায় কেপি শর্মা ওলি। এখন তাঁর বড় ভরসা চিন। নেপালের রাজনীতিতে চিনের অদৃশ্য হাত এখন ওলিকে বাঁচাতে পারে বলেই মনে করছে সেদেশের রাজনৈতিক মহল। সম্প্রতি নেপালে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে সে দেশে নিয়োজিত চিনের রাষ্ট্রদূত (China Deplomate)। যা নজর টেনেছে ভারত সরকারের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news