Breaking News
Home / TRENDING / বাতাসের মাধ্যমেও ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ, দাবি বিজ্ঞানীদের

বাতাসের মাধ্যমেও ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ, দাবি বিজ্ঞানীদের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

শুধুমাত্র হাঁচি বা কাশি নয়, বাতাসের মাধ্যমেও ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এমনটাই দাবি করলেন একাধিক দেশের শত শত বিজ্ঞানী। এমনকি এই দাবিকে পুনর্বিবেচনার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে সুপারিশ করা হয়েছে।

শনিবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩২টি দেশের ২৩৯ জন বিজ্ঞানী গবেষণা করে দেখেছেন বাতাসের ছোট ছোট কণার মাধ্যমেও এক শরীর থেকে অন্য শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে। শুধুমাত্র হাঁচি বা কাশির ড্রপলেট নয়, আক্রান্ত ব্যক্তির শ্বাস-প্রশ্বাস থেকেও সংক্রমিত হচ্ছে এই মারণ ভাইরাস। তবে বিজ্ঞানীদের এই দাবিকে নস্যাৎ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

হু এর মতে, বিজ্ঞানীদের এই দাবির পক্ষে বিশ্বাসযোগ্য যথেষ্ট প্রমাণ নেই। প্রাথমিকভাবে এটাই ঠিক যে, কোভিড-১৯ সংক্রমণ হাঁচি, কাশি বা থুতুর ড্রপলেটের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। এ প্রসঙ্গে হু’র সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিশেষজ্ঞ ডঃ বেনিডেটা অ্যালগ্রানজি জানিয়েছেন, “গত দু’মাস ধরে আমরা একাধিকবার পর্যবেক্ষণ করে দেখেছি বাতাসে এই সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তবে বাতাসের মাধ্যমে কোনও ব্যক্তি আক্রান্ত হয়েছেন এমন দৃঢ় প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ সব ক্ষেত্রেই এক শরীর থেকে অন্য শরীরে ভাইরাস সংক্রমিত হয়েছে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *