চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ভারতে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ পৌঁছে গেল সাত লক্ষে। সোমবার সকালে দেখা গেল গত ২৪ ঘণ্টায় ফের ২৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এই মারণ ভাইরাসে। সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া
তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২৪,২৪৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৯৭ হাজার ৪১৩ জন। এদের মধ্যে ৪ লক্ষ ২৪ হাজার ৪৩৩ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ২ লক্ষ ৫৩ হাজার ২৮৭ জন।
করোনা ভাইরাসের আক্রান্ত বৃদ্ধির পাশাপাশি ভারতে বাড়ছে করোনার জেরে মৃত্যুও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪২৫ জনের প্রাণহানী করেছে করোনা। মোট মৃত্যু হল ১৯,৬৯৩ জনের। মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৮,৮২২ জনের। রাজধানী দিল্লিতে ধারাবাহিক ভাবে বেড়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৩০৬৭-তে। তৃতীয় স্থানে থাকা গুজরাতে মারা গিয়েছেন ১,৯৪৩ জন। তামিলনাড়ুতেও ধারাবাহিক ভাবে বাড়ছে করোনার জেরে প্রাণহানির জেরে মোট মৃত সংখ্যা পৌঁছেছে ১,৫১০ জন। উত্তরপ্রদেশ ৭৮৫, পশ্চিমবঙ্গ ৭৫৭ ও মধ্যপ্রদেশে ৬০৮ মৃত্যুর সংখ্যাও উল্লেখযোগ্য। এ ছাড়া শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে রাজস্থান ৪৫৬, কর্নাটক ৩৭২, তেলঙ্গানা ২৯৫, হরিয়ানা ২৬৫, অন্ধ্রপ্রদেশ ২৩২, পঞ্জাব ১৬৪ ও জম্মু ও কাশ্মীর ১৩২।
করোনা আক্রান্ত দেশগুলির তালিকায় তৃতীয় স্থানে উঠে এল ভারত। পিছনে ফেলল রাশিয়াকে। ফ্রান্স, ইটালি, ব্রিটেনের মতো দেশকে পিছনে ফেলে অনেক দিন ধরেই চতুর্থ স্থানে ছিল ভারত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news