প্রসেনজিৎ ধর:
কোন্নগরে নিখোঁজ তিন শিশু। শুক্রবার এই ঘটনা ঘটে। গতকাল কোন্নগরের বেঙ্গল ফাইন মোড় এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় রাহুল সারোরিয়া (১২), সাহিল সারোরিয়া (১০) ও শাহিদ সারোরিয়া (৮) নামের তিন শিশু। এরা একই পরিবারের তিন সন্তান বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, এদের বাবা মা দিনমজুর। কোন্নগরেই একটি ভাড়াবাড়িতে পরিবারটির বসবাস।

গতকাল তিন ভাইবোনের উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া মাত্র তাদের বাবা-মা ও স্থানীয়রা খোঁজ শুরু করে। কিন্তু কোনওরকম হদিশ না মেলায় পরে পুলিশকে জানানো হয়। এই বিষয়ে তদন্তে নেমেছে উত্তরপাড়া থানার পুলিশ। যদিও এখনও অবধি ওই তিন শিশুর কোনওরকম খবর মেলেনি। স্বভাবতই তীব্র দুশ্চিন্তায় ভুগছেন গরিব দিনমজুর বাবা-মা।
শেষ খবর পাওয়া খবরে জানা গিয়েছে, সম্ভবত হাওড়ার একটি হোমে ৩ শিশুর হদিশ মিলেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news