চিরঞ্জিত ঘোষ, বহরমপুর :
মুর্শিদাবাদের ইসলামপুরে আক্রান্ত হলেন বিজেপি কর্মী আহমেদ ইমতিয়াজ বিপ্লব, বিজেপির অভিযোগ শুক্রবার রাত্রে বিজেপির পতাকা টাঙানোর সময় তৃণমূল কর্মীরা তার উপর আক্রমন করে, এবং আহত হন আহমেদ ইমতিয়াজ বিপ্লব। তাকে প্রথমে ইসলামপুর ব্লক প্রাথমিক হাসপাতাল ও পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । শনিবার সকালে আহত কর্মীকে দেখতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে জান মুর্শিদাবাদ লোকসভার বিজেপি প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী হুমায়ন কবীর। এদিন তিনি অভিযোগ করেন বিজেপি কর্মীরা আক্রান্ত হলেও প্রশাসন কার্জত শাসক দলের দলদাস হয়ে নিস্কৃয় রয়েছেন । তিনি অবিলম্বে এই ঘটনায় নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবী করেছেন।
যদিও তৃণমূল কংগ্রেস জেলা মুখপাত্র অশোক দাস সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এবং এই ঘটনার সাথে রাজৈনিক কোণ যোগ নেই বলে দাবী করেছেন।
এদিন প্রার্থীর পাশাপাশি আক্রান্ত কর্মীকে দেখতে হাসপাতালে জান বিজেপির মুর্শিদাবাদ জেলা সভাপতি গৌরী শঙ্কর ঘোষ সহ বিজেপি নেতৃত্ব। এদিন জেলা নেতৃত্ব হাসপাতালে এসে দেখেন আক্রান্ত বিজেপি কর্মীকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। এরপরই কেন কোন চিকিৎসা না করেই পার্টি কর্মীকে ছুটি দিয়ে দেওয়া হল, এই নিয়ে হাসপাতাল সুপারের কাছে জান বিজেপি নেতারা। হাসপাতাল সুপার চিকিৎসার আসবাস দেন।
এদিন বিজেপি জেলা সভাপতি গৌরী শঙ্কর ঘোষ জানান জেলার এস পি এবং ডি এম পুরো শাসক দলের হয়ে কাজ করছে। এবং এই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল কতৃপক্ষও সেই একই কাজ করছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news