Breaking News
Home / TRENDING / মতুয়া ঘনিষ্ঠ সত্যজিতের স্মৃতিতে ভর করে রানাঘাটে সম্ভাব্য প্রার্থী রুপালী

মতুয়া ঘনিষ্ঠ সত্যজিতের স্মৃতিতে ভর করে রানাঘাটে সম্ভাব্য প্রার্থী রুপালী

নীল রায়:

দুষ্কৃতীর গুলিতে নিহত কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী রূপালী কি লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী হচ্ছেন?

গোড়ায় ঠিক ছিল সত্যজিতের ছেড়ে যাওয়া আসনে প্রার্থী হবেন তিনি। অন্তত তৃণমূলে তেমনটাই রেওয়াজ। কিন্তু সম্প্রতি তৃণমূল শীর্ষ নেতৃত্ব সূত্রে খবর, এখন রুপালীকে লোকসভায় প্রার্থী করার ভাবনা কালীঘাটের হরিশ মুখোপাধ্যায় স্ট্রিটের। তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে, নিহত বিধায়কের স্ত্রীকে রাজনীতিতে নিয়ে আসার চেষ্টা শুরু হয়ে গিয়েছে পুরোদমে। সত্যজিতের স্মরণসভায় গিয়ে জেলার পর্যবেক্ষক তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় তার স্ত্রী রূপালীকে রাজনীতিতে আসতে বলেছিলেন।‌ সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে তার ঘনিষ্ঠ এক বিধায়ক প্রস্তাব দেন, যেহেতু কৃষ্ণনগর ও রানাঘাট লোকসভা আসনে দলের অবস্থা ভালো নয়। বিজেপির প্রভাবও যথেষ্ট রয়েছে। তাই নদীয়ার যে কোনও একটি আসনে তাকে প্রার্থী করে দেওয়া হোক। ফলে, নেতা-কর্মী থেকে শুরু করে আম ভোটারদের সহানুভূতি পেয়ে সহজেই জয়ী হবেন সত্যজিতের স্ত্রী।

প্রসঙ্গত, কৃষ্ণনগরের সাংসদ অভিনেতা তাপস পালের সঙ্গে দলীয় নেতা কর্মীদের কাজ করার অভিজ্ঞতা খুবই খারাপ। ২০১৪ সালে তাকে দ্বিতীয় বার টিকিট না দেওয়ার দাবি তুলেছিলেন বেশকিছু বিধায়ক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফের টিকিট দিলে, তা মেনে নিতে বাধ্য হন বিধায়করা। কিন্তু রোজভ্যালি মামলায় সিবিআইয়ের হেফাজত থেকে ঘুরে আসা তাপস পালকে এবার আর তৃনমূল নেত্রী টিকিট দেবেন না বলেই জানা গিয়েছে।

এক্ষেত্রে শোনা যাচ্ছিল, কৃষ্ণনগরে প্রার্থী করা হবে রাণাঘাট উত্তর পশ্চিমের কংগ্রেস বিধায়ক শঙ্কর সিংকে। শঙ্কর সিং এখন তৃণমূলে যোগ দিলেও খাতায় কলমে কংগ্রেসের বিধায়ক। কৃষ্ণনগর আসনের জন্য তাঁর মতো মজবুত প্রার্থী নদিয়া জেলায় নেই। এই আসনে করিমপুরের তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্রও প্রার্থী হতে পারেন বলে শোনা যাচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওই বিধায়কের পরামর্শ শোনার পর সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী রূপালীকে কৃষ্ণনগর কিংবা রানাঘাটে প্রার্থী করার ভাবনা নেত্রীর মস্তিষ্কে। কারন বর্তমানে রানাঘাটের তৃণমূলের সাংসদ তাপস মণ্ডলের কাজে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে এলাকায় । সুচারু হালদারকে সরিয়ে ২০১৪ সালে তাঁকে রাণাঘাটে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই তাপসের কাজকর্মেও দিদি খুব একটা খুশি নন বলেই খবর। এমনকি তৃণমূলের জেলার বহু নেতা রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন, রাণাঘাট আসনে এবার বেগ দিতে পারে বিজেপি। এই অবস্থায় তাপস মণ্ডলকে ফের প্রার্থী করা হলে জয়ের সম্ভাবনা নিয়ে সংশয় থাকবে।

তাই সব দিক বজায় রেখে রূপালীকে বরং রাণাঘাট লোকসভা আসনে প্রার্থী করা হোক। মতুয়া সম্প্রদায়ের মধ্যে সত্যজিতের বিপুল প্রভাব ছিল। রূপালী রাণাঘাটে প্রার্থী হলে একে তো স্থানীয় মানুষের সহানুভূতি পাবেন। দ্বিতীয়ত, মতুয়া ভোটের সবটাই পেতে পারে তৃণমূল। আর মতুয়া ভোট পাওয়ার বিজেপির আশা মাঠে মারা যাবে। এমন সিদ্ধান্ত নিলে এক ঢিলে দুই পাখি মারা যাবে। আর কৃষ্ণগঞ্জ বিধানসভা আসনের উপ নির্বাচনে অন্য কাউকে প্রার্থী করা যেতেই পারে। সূত্রের খবর, এই সমস্ত বিষয়গুলি তৃনমূল নেতৃত্ব গুরুত্ব দিয়েই বিবেচনা করছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *