Breaking News
Home / TRENDING / এবার খাস কলকাতায় গণধর্ষিত ভিক্ষাজীবী দুই নাবালিকা

এবার খাস কলকাতায় গণধর্ষিত ভিক্ষাজীবী দুই নাবালিকা

ওয়েব ডেস্ক:

যখন হায়দরাবাদের পশুচিকিৎসকের ধর্ষণ ও নৃশংস খুনে স্তম্ভিত গোটা দেশ, তখন খাস কলকাতায় গণধর্ষিত দুই নাবালিকা। অভিযোগ, কালীঘাটের আদিগঙ্গার কাছে টনে নিয়ে গিয়ে দুই নাবালিকাকে গণধর্ষণ করা হয়। যে ৩ জনের বিরুদ্ধে অভিযোগ তাদের ২জন নাবালক বলে জানা গিয়েছে। ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও এক নাবালকের খোঁজে রয়েছে তদন্তকারীরা।

উল্লেখ্য, কালীঘাট মন্দিরের কাছেই ফুটপাথে থাকত ‘দুই নাবালিকা। দুজনেই ভিক্ষাজীবী বলে জানা গিয়েছে। তাদের মিথ্যে বলে আদিগঙ্গার দিকে ডেকে নেওয়া হয়। যারা ডাকে তারা ওই এলাকারই ৩ জন। যদিও কিছুদূর যাওয়ার পর সন্দেহ হয় দুই নাবালিকার। এরপর তারা যেতে অস্বীকার করলে তাদের টানতে টানতে আদিগঙ্গার পাশের ঝোপে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। ঘটনা জানতে পেরে স্থানীয়রাই পুলিশে খবর দেয়। এইসঙ্গে দুই নাবালিকাকে হাসপাতালে ভর্তি করা হয়। মেডিক্যাল টেস্টে ধর্ষণের প্রমাণ মিলেছে।

পুলিশ সূত্রের খবর, ঘটনাস্থলে উদ্ধার হয়েছে মদের বোতল। দুষ্কৃতীরা নিজেরাও যেমন মদ্যপান করে, তেমনি দুই নাবালিকাকেও মদ্যপান করানোর চেষ্টা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *