Breaking News
Home / TRENDING / উপনির্বাচনে হারের জের ! ৭ ডিসেম্বর কলকাতা সফরে আসছেন অমিত শাহ

উপনির্বাচনে হারের জের ! ৭ ডিসেম্বর কলকাতা সফরে আসছেন অমিত শাহ

নীল রায়।

লোকসভা নির্বাচনের ছয় মাসের মধ্যেই বাংলায় উপনির্বাচনে মুখে পুড়েছে বিজেপির। তাই পশ্চিমবঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে ৭ ডিসেম্বর কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কালিয়াগঞ্জ, করিমপুর ও খড়গপুর সদরে হারের রিপোর্ট জমা পড়েছে রাজ্য দপ্তরে। তা দ্রুত কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হবে বলে জানা গিয়েছে। এর আগে অবশ্য দিল্লিতেই রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে একদফায় বৈঠক সেরে নিতে চাইছেন অমিত শাহ। শনিবার এই বৈঠক হবে দিল্লিতে।

উপনির্বাচনে বিজেপির ভরাডুবির কারণ হিসেবে এনআরসি তো বটেই, প্রার্থী চয়নের ক্ষেত্রেও বড়সড় গলদ হয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছেড়ে যাওয়া খড়গপুর সদর আসনে শোচনীয় পরাজয়কে বেশ গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্রীয় নেতারা। কারণ লোকসভা নির্বাচনে এই আসনেই ৪৫ হাজার ভোটের ব্যবধান পেয়েছিল বিজেপি, সেখানেই ২০ হাজার ভোটে গেরুয়া প্রার্থীর হার হয় কিভাবে? সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর (Debashree Chowdhry) রায়গঞ্জ লোকসভার অধীন কালিয়াগঞ্জে ৫৬ হাজার ভোটে এগিয়ে থেকেও হারতে হয়েছে দু’ হাজার ভোটে। এমনই সব প্রশ্ন নাড়া দিচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্বকে।

এই সমস্ত বিষয়গুলি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে চান কেন্দ্রীয় সভাপতি অমিত শাহ। তাই ৭ ডিসেম্বর কলকাতা সফরে এসে রাজ্য বিজেপি (BJP) নেতাদের যে অমিত শাহের কঠিন প্রশ্নের মুখে পড়তে হবে, সে বিষয়ে একমত রাজনৈতিক মহল। কারণ তিন উপনির্বাচনের হারের প্রভাব যাতে আগামী বছরের ১০৭টি পৌরসভার নির্বাচনে না পড়ে সেদিকে নজর রাখছে বিজেপি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *