Breaking News
Home / TRENDING / আজ ঝাড়খণ্ডে প্রথম দফার ভোট, ব্রিজ ভাঙল নকশালরা

আজ ঝাড়খণ্ডে প্রথম দফার ভোট, ব্রিজ ভাঙল নকশালরা

নিজস্ব প্রতিবেদন:

 

আজ ঝাড়খণ্ডের ১৩ টি আসনে প্রথম দফার ভোটগ্রহণ সকাল ৭টা থেকে শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে দুপুর ৩টে পর্যন্ত। এই আসনগুলিতে মোট ভোটদাতা রয়েছেন ৩৭ লক্ষ ৭৮ হাজার ৫৫ জন। এই ১৩ টি আসনে মোট প্রার্থীর সংখ্যা ১৮৯। যার মধ্যে মহিলা প্রার্থী রয়েছে ১৫ জন। শুধুমাত্র ভবনাথপুর আসনেই প্রার্থী হয়েছেন ২৮ জন। 

 

সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়েছে ১১.২ শতাংশ। যেসব আসনে ভোট হচ্ছে প্রতিটিই নকশাল এলাকা বলে পরিচিত। আজ নকশালরা গুমলা জেলার বিষ্ণুপুরের একটি ব্রিজ বোমা মেরে উড়িয়ে দেয়। এই ঘটনায় কেউ হতাহত হননি। এ নিয়ে ডেপুটি কমিশনার শশী রঞ্জন বলেন, এর ফলে ভোটদানে কোনও সমস্যা হবে না। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *