Breaking News
Home / TRENDING / করোনা মোকাবিলায় প্রশাসনিক কাজের সঙ্গে সতীর্থদের খেয়াল রাখছেন কলকাতা পুলিশের ট্রাফিক আধিকারিক

করোনা মোকাবিলায় প্রশাসনিক কাজের সঙ্গে সতীর্থদের খেয়াল রাখছেন কলকাতা পুলিশের ট্রাফিক আধিকারিক

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ফের একবার মানবিকতার উদাহরণ হয়ে দাঁড়ালেন কলকাতা পুলিশের (Kolkata Police) সাউথ ইষ্ট ট্রাফিক গার্ডের ওসি সমীর কুমার পাঁজা। শনিবার লকডাউনের চতুর্থ দিনেও গোটা দেশ জুড়েই দোকানপাট প্রায়ই বন্ধ। বন্ধ খাবারের দোকানগুলিও। একই চিত্র কলকাতার বুকেও। রোজনামচার যে খাবার দোকানগুলি বিভিন্ন রাস্তায় কিম্বা থানার সামনে থাকে, সেগুলিও আজ করোনার ভয়ে তালা ঝুলিয়েছে দোকানের দরজায়। কিন্তু এই সব কিছুর মধ্যে সমস্যায় পড়েছেন যারা জরুরী বিভাগে কর্মরত তারা। পুলিশ বিভাগও জরুরী পরিষেবারই অঙ্গ। ফলে লকডাউন পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন তারাও।

এদিন সকালে ওসি সমীর কুমার পাঁজা, নিজের পয়সায় তার সহকর্মীদের মধ্যে খাবার পরিবেশন করেন। বর্তমান সময়ে লকডাউন চলছে। আর লকডাউনে ডিউটি করার সময় খাবারের অসুবিধে হচ্ছে সিভিক পুলিশ ও হোমগার্ডদের। নিজের সহকর্মীদের কাছে সমীর পাঁজা বলেন, “সিভিক পুলিশরা আমাদের থেকে অনেক সুযোগ সুবিধা কম পান। এইসময়ে আমাদের সহকর্মীদের পাশেও আমাদের দাঁড়ানো উচিত। বহু সিভিক পুলিশ কর্মী রয়েছেন যারা পয়সার কথা মাথায় রেখে এইসময়ে হয়তো খাচ্ছেন না। তাই তাদের লকডাউনে সময় একটু টিফিনের ব্যাবস্থা করতে পারলে আমরা মানবিকতার পরিচয় রাখতে পারি”।

এদিন সকালেই এই পুলিশকর্তা নিজে তাঁর গার্ডের সমস্ত সিভিক পুলিশ কর্মীদের পাশে দাঁড়িয়ে জল, মুড়ি ও কলা বিতরন করেন। এব্যাপারে বরিষ্ঠ পুলিশ আধিকারিককে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমার সহকর্মী ভাইদের ভালো-মন্দো দেখার দায়িত্ব আমার। তাই তাদের একটু পাশে দাঁড়িয়েছি। খুব একটা বেশি কিছু আমি করিনি”। সাউথ ইষ্ট গার্ডের পুলিশ কর্মীরাই সিভিক পুলিশ কর্মীদের পাশে আছেন বলেও জানান তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *