চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনার বিরুদ্ধে তহবিল গড়ে তাতে ভারতের আম জনতার সাহায্য চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার টুইট করে নরেন্দ্র মোদী বলেন। টুইটে তিনি লেখেন, “সব ক্ষেত্রের মানুষ ভারতে কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে সাহায্যের ইচ্ছে প্রকাশ করেছেন। তাই সেই ইচ্ছের কথা মাথায় রেখে ‘প্রাইম মিনিস্টারস সিটিজেন অ্যাসিস্যান্স অ্যান্ড রিলিফ ইন ইমারজেন্সি সিচুয়েশনস ফান্ড’ তৈরি করা হল। এই ফান্ডের মাধ্যমে আমরা করোনার বিরুদ্ধে লড়াই করে এক সুস্থ ভারত গড়ে তুলব।”
This is that time when all that matters is the lives of our people. And we need to do anything and everything it takes. I pledge to contribute Rs 25 crores from my savings to @narendramodi ji’s PM-CARES Fund. Let’s save lives, Jaan hai toh jahaan hai. 🙏🏻 https://t.co/dKbxiLXFLS
— Akshay Kumar (@akshaykumar) March 28, 2020
প্রধানমন্ত্রীর তহবিল গঠনের ঘোষণার পরে পরে সেই তহবিলে ২৫ কোটি টাকা দিলেন অভিনেতা অক্ষয় কুমার। এদিন সন্ধ্যায় টুইট করে তিনি সে কথা জানিয়েছেন। টুইটারে খিলাড়ি কুমার লিখেছেন, “এই সেই সময় যখন আমাদের জীবনের প্রাণবন্ত হয়ে কাজ করতে হবে। এবং আমাদের যা কিছু করতে হবে এবং যা লাগে তাও দান করা প্রয়োজন। আমি আমার সঞ্চয় থেকে নরেন্দ্র মোদী জি-র প্রধানমন্ত্রী-কেয়ার্স তহবিলে ২৫ কোটি টাকা দিচ্ছি। আসুন প্রাণ বাঁচাই, জান হ্যায় তো জাহান হ্যায়।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news