Breaking News
Home / TRENDING / লকডাউনে কড়া পদক্ষেপ : সিল করা হল কলকাতার একাধিক এলাকা

লকডাউনে কড়া পদক্ষেপ : সিল করা হল কলকাতার একাধিক এলাকা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

লকডাউনের দ্বিতীয় পর্যায়ে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশাসন। প্রশাসনিক সূত্রে খবর, মে মাসের গোড়ার দিকে দেশজুড়ে দাপট বাড়াতে পারে করোনা ভাইরাস। তাই এপ্রিল মাসের মাঝামাঝি থেকেই পুলিশ প্রশাসনকে করা হাতের লকডাউন কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে। কলকাতা ও হাওড়াকে ইতিমধ্যে রেড জোন ঘোষণা করে দিয়েছে প্রশাসন। পাশাপাশি, কলকাতার কিছু এলাকাকে সিল করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)।

কলকাতা পুর নিগমের যে সমস্ত এলাকাগুলি সিল করে দেওয়ার তালিকা নিচে দেওয়া হল…

১) উত্তর কলকাতা- কাশীপুর, বেলগাছিয়া, বরাহনগর, দক্ষিণ দমদম, হাতিবাগান রোড, গিরিশপার্ক, মানিকতলা।

২) মধ্য কলকাতা- কলুটোলা, মেছুয়া, জোড়াসাঁকো, বউবাজার, আমহার্স্ট স্ট্রিট, এপিসি রোড, মুক্তারামবাবু স্ট্রিট, নারকেলডাঙা নর্থ রোড, রাজাবাজার, কলিনস স্ট্রিট, রিপনস স্ট্রিট, বেনিয়াপুকুর, কড়েয়া।

৩) পূর্ব কলকাতা- এন্টালি, ট্যাংরা, তোপসিয়া, তিলজলা, আলিমুদ্দিন স্ট্রিট, বেলেঘাটা, ডক্টরস লেন।

৪) দক্ষিণ কলকাতা- ভবানীপুর, পদ্মপুকুর, মুদিয়ালি,গড়চা, গড়িয়াহাট সংলগ্ন অঞ্চল পণ্ডিতিয়া রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড, আলিপুর, চেতলা, মেটিয়াবুরুজ,নয়াবাদ, ভবানীপুর,নিউ আলিপুরের বেশ কিছু অঞ্চল।

৫) দক্ষিণ-পশ্চিম কলকাতা- ঢালিপাড়ার বেশ কিছু ছোট এলাকা, কবরডাঙার বেশ কিছু ছোট এলাকা, বেহালা ও পর্ণশ্রীর কয়েকটি এলাকা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *