Breaking News
Home / TRENDING / কোভিড-১৯ পরীক্ষায় অনেক পিছিয়ে পশ্চিমবঙ্গ : বলছে কেন্দ্রীয় পরিসংখ্যান

কোভিড-১৯ পরীক্ষায় অনেক পিছিয়ে পশ্চিমবঙ্গ : বলছে কেন্দ্রীয় পরিসংখ্যান

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

অন্য রাজ্যের তুলনায় কোভিড-১৯ (Covid-19) পরীক্ষায় অনেকটাই পিছিয়ে পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে নমুনা পরীক্ষার সংখ্যা অন্য রাজ্যের তুলনায় অনেকটাই কম। বিভিন্ন রাজ্য সরকারের দেওয়া হিসেবে, মহারাষ্ট্রে এখনও পর্যন্ত মোট ৬১,৭৪০ জনের করোনা-পরীক্ষা করানো হয়েছে। তাঁদের মধ্যে ৩,৩২১ জনের দেহে কোভিডের অস্তিত্ব মিলেছে। কেরলে নমুনা পরীক্ষা হয়েছে ১৮,০২৯ জনের। করোনা পজ়িটিভ ৩৯৫ জন। আবার অন্ধ্রপ্রদেশে ১৭৫৫৯ জনের মধ্যে পজিটিভের সংখ্যা ৫৭২। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জানিয়েছে পশ্চিমবঙ্গ শনিবার পর্যন্ত পরিসংখ্যান হল, মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৬৩০ জনের। করোনা-অ্যাক্টিভ ১৭৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২ জন।

আইসিএমআর প্রাথমিক ভাবে নাইসেড-সহ এ রাজ্যের আটটি সরকারি পরীক্ষাগারকে কোভিড-১৯-এর নমুনা পরীক্ষার অনুমতি দিয়েছিল। ভাইরাল রিসার্চ ডায়গনিস্টিক ল্যাবরেটরি (VRSL) প্রকল্পের অন্তর্গত সেই পরীক্ষাগারগুলি হল— এসএসকেএম, আরজি কর মেডিকেল কলেজ, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, মেদিনীপুর মেডিক্যাল কলেজ, মালদহ এবং মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ। পরবর্তীক্ষেত্রে স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনকেও করোনা পরীক্ষার জন্য অনুমতি দেয় ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR)। 

রবিবার থেকে মালদহ মেডিক্যাল কলেজে নমুনা পরীক্ষার কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। আরজি কর মেডিকেল কলেজে ট্রায়াল রান শুরু হয়েছে বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে সেই সম্ভাবনা নেই। নাইসেড (NICED) সূত্রে খবর, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে এখনও ‘ভ্যালিডেশন’ প্রক্রিয়া বাকি রয়েছে। তাই করোনা ভাইরাসের সংক্রমণের পরীক্ষা শুরু করা যায়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *