চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
রমজান মাসে বলবৎ রাখা হোক লকডাউন, এমনই জানিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি দিলেন মৌলানা আজাদ নেশনাল উর্দু ইউনিভার্সিটির চ্যান্সেলর ফিরোজ বক্ত আহমেদ। রবিবার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা এই চিঠিতে তিনি আবেদন করেছেন, ৩ মে-র বদলে লকডাউন দীর্ঘায়িত করা হোক ২৪ মে পর্যন্ত। তিনি এই চিঠিতে দাবি করেছেন, ৩ মে লকডাউন উঠে গেলে, মুসলিম সম্প্রদায়ের লোকজন রমজান মাসে যত্রতত্র বাজারে বেরোবেন, ইফতার পার্টি করবেন। নানা ভাবে ধর্মীয় তো জমায়েতও করবেন। করোনা মহামারীর দাপটে এই সময় যদি এইভাবে সামাজিক দূরত্ব রক্ষিত না হয় তাহলে ভারতব্যাপী ছড়িয়ে পড়বে কোভিড-১৯-এর সংক্রমণ। ফলে দেশজুড়ে করোনা সংক্রমণ আরও ভয়াবহ আকার ধারণ করবে
তাই মৌলানা আজাদ নেশনাল উর্দু ইউনিভার্সিটির (Moulana Azad National Urdu University) চ্যান্সেলর আবেদন জানিয়েছেন দেশের মানুষের কথা মাথায় রেখেই যেন ২৪ মে পর্যন্ত লকডাউন দীর্ঘায়িত করা হয়। এক মাস রমযানের উপবাস পালনের পর ২৪-২৫ মে ইসলাম ধর্মাবলম্বীদের ঈদ উৎসব। সেই পর্যন্ত দেশের লকডাউন করার পক্ষপাতী চ্যান্সেলর ফিরোজ বক্ত আহমেদ। পাশাপাশি চিঠিতে তিনি লিখেছেন, করনা ভাইরাসের সংক্রমণের মোকাবিলায় স্বাস্থ্যকর্মীরা যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষদের হাতে আক্রান্ত হচ্ছেন সেই ঘটনায় আমি লজ্জিত। এমন কঠিন সময় যারা পরিষেবা দিচ্ছেন তাদের সঙ্গে এমন দুর্ব্যবহার ঠিক নয়। যারা স্বাস্থ্য কর্মীদের ওপর পাথর ছুড়ছেন। তাদের মুখে প্রসাব ছুড়ে মারছেন। তারা কোনওভাবেই ক্ষমার যোগ্য নয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news