Breaking News
Home / TRENDING / পুলিশি তৎপরতায় ৫০ লক্ষের হার উদ্ধার

পুলিশি তৎপরতায় ৫০ লক্ষের হার উদ্ধার

সূর্য সরকার।

পরিকল্পনা ছিল জবরদস্ত। কিন্তু তা ভেস্তে দিল কলকাতা পুলিশের তৎপরতা। খােয়া যাওয়া ৫০ লক্ষ টাকা দামি হিরের হার মাটি খুঁড়ে উদ্ধার করা হল । ঘটনায় গ্রেফতার হয়েছে চোর বাবাজীও। কলকাতা পুলিশ সূত্রে খবর , গত ২৩ আগস্ট একটি সােনার দোকানে দামি হার চুরির ব্যাপারে অভিযােগ দায়ের হয় গিরিশ পার্ক থানায় । শুরু হয় তদন্ত । ৫০ লক্ষ টাকার দামি হার খুঁজতে তদন্ত শুরু করে লালবাজারের চুরি দমন শাখার গােয়েন্দারাও। খুঁজতে খুঁজতে গােয়েন্দারা হদিশ পান দোকানেরই কর্মী সাকিল হােসেনের।

জানা যায় শাকিল হােসেনই হারটি সরিয়েছে । জানা যায় শাকিলকে ওই দোকানে চুরির উদ্দেশ্যে কাজে ঢুকিয়েছিল হার চুরি কাণ্ডের মূল পাণ্ডা মান্নান শেখ । শেষপর্যন্ত কলকাতা বিমানবন্দর থেকে গােয়েন্দারা মান্নান শেখকে পুলিশ গ্রেফতার করেছে । তবে সঙ্গে সঙ্গেই উদ্ধার হয় হারটি। পুলিশকে জেরায় জানায় সে তার হুগলির গুপ্তিপাড়ার বাড়িতে মাটির তলায় লুকিয়ে রেখেছিল । শেষপর্যন্ত মাটি খুঁড়ে সেই হার উদ্ধার হয় । পুলিশ ধৃতের বিরুদ্ধে চুরি, প্রতারণা সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *