Breaking News
Home / TRENDING / মুখ্যমন্ত্রীর মিছিল সফল করুন! কর্মীদের লিখিত নির্দেশ সুদীপের

মুখ্যমন্ত্রীর মিছিল সফল করুন! কর্মীদের লিখিত নির্দেশ সুদীপের

নীল রায়।

মুখ্যমন্ত্রীর মিছিল সফল করতে শেষমেষ আসরে নামতে হল লোকসভার দলনেতাকে। বৃহস্পতিবার চিড়িয়ামোড় থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত মিছিলে পা মেলাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে উত্তর কলকাতার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একটি চিঠি প্রকাশ্যে এসেছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই চিঠিকে বিজ্ঞপ্তি নাম দেওয়া হয়েছে। যেখানে তিনি ব্যক্তিগতভাবে কর্মীদের ওই মিছিলে শামিল হতে অনুরোধ করেছেন। যে সমস্ত এলাকায় দিয়ে মুখ্যমন্ত্রীর মিছিল যাবে, সেই সমস্ত এলাকার কাউন্সিলর ও ব্লক সভাপতিদের মিছিলের দুপাশ সুন্দরভাবে সাজিয়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি।

ঘটনাচক্রে, ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্ন থেকে কলকাতায় তৃণমূল নেত্রী অসংখ্য মিছিল করেছেন। কিন্তু কোনও মিছিলে জনসমাগম করা বা তার দুই পাশ সাজিয়ে তোলার ফরমান জারির কথা কখনও প্রকাশ্যে আসেনি। বুধবার দুপুর আড়াইটে নাগাদ সিঁথি মোড় থেকে মিছিল শুরু করবেন মমতা। উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের প্রায় প্রত্যেক বিধায়ক দলীয় নেতাকর্মীদের কাছে নির্দেশ দিয়েছেন ১১.৪৫ মিনিটের মধ্যে সিঁথি মোড়ের জন্য রওনা হয়ে যেতে।

প্রশ্ন উঠছে, তৃণমূল কংগ্রেসের মিটিং মিছিল সফল করতে এর আগে কখনও বিধায়ক সাংসদদের এমন অতি সক্রিয়তা দেখা যায়নি। দীর্ঘদিন পর কোনও রাজনৈতিক ইস্যু নিয়ে পথে নামছে মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটে জোর ধাক্কা খাওয়ার পর কি তৃণমূল নেতৃত্ব মনোবল হারিয়েছে? যেই কারণে কি তাদের এমন সব লিখিত নির্দেশ জারি করতে হচ্ছে? প্রশ্ন উঠছে বাংলা রাজনৈতিক মহলে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *