নিজস্ব সংবাদদাতা:
এলাকার উন্নয়ন ও তৃণমূল নেতাদের কাটমানি খাওয়ার প্রতিবাদে হাবরা পৌরসভা ঘেরাও করল বিজেপি। শুক্রবার উত্তর ২৪ পরগণার জেলা সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা হাবরা পুরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখায়।
মেয়াদ শেষ হলেও নির্বাচন না হওয়ায়, প্রায় ১০ মাস ধরে হাবরা পৌরসভা চেয়ারম্যানহীন রয়েছে। এদিন নির্বাচন না করানোর প্রতিবাদে একটি ডেপুটেশন জমা দেয় বিজেপি কর্মীরা। পাশাপাশি তৃণমূল নেতাদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার প্রতিবাদে পুরসভার সামনে বিক্ষোভ দেখায় তাঁরা। এমনকি মুখ্যমন্ত্রীর কুশপুত্তুল দাহ করার চেষ্টা করে বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছেছে হাবড়া এবং অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী। ব্যারিকেট ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পরে বিজেপি কর্মীরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
The procession was held peacefully. No unpleasnt incident was happen in this rally. Police also cooperate with the rally.