চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আজ সকাল থেকেই কলকাতার ধর্মতলার গাঁধী মূর্তির পাদদেশে মহিলা তৃণমূল সমর্থক ও সাংসদের নিয়ে চলছে অবস্থান-বিক্ষোভ। রবিবার রাজ্যসভায় (Rajyasabha) পাস হওয়া কৃষি বিল পাসের সময় সংসদে বিক্ষোভ দেখান তৃণমূল (TMC) সাংসদ। সোমবার সকালে তৃণমূলের ও ব্রায়েন এবং দোলা সেন সহ প্রতিবাদী ৮ জন সাংসদকে সাসপেন্ড করেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। দলীয় সাংসদদের এহেন সাসপেনশনের সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি তৃণমূল নেতৃত্ব। তারপর এই প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে মহিলা তৃণমূল সাংসদরা গাঁধী মূর্তি পাদদেশে অবস্থান বিক্ষোভ করছেন। এই অবস্থান-বিক্ষোভে উপস্থিত হন মন্ত্রী শশী পাঁজা ও চন্দ্রিমা ভট্টাচার্য। তারা জানিয়েছেন, যে দিন কৃষি বিল রাজ্যসভায় পাস হয়েছে ওই দিনটি কালা দিবস হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সম্পূর্ণভাবে জোর করে কৃষক বিরোধী একটি বিল প্রণয়ন করা হয়েছে। যা কৃষকদের বিরুদ্ধে। কৃষকদের কোনও লাভই হবে না। জোর করে বিজেপি সরকার কৃষি বিল পাস করিয়েছে এবং সম্পূর্ণ হবে তা ধ্বনি ভোটে পাস হয়েছে।
এই নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা দুজনেই ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি তারা জানিয়েছেন, রাজ্যসভায় যেভাবে তৃণমূল সাংসদ ও বিরোধী পক্ষের সংসদে অপমান করে তাদের সাসপেন্ড করা হয়েছে তা একেবারে সংবিধান বহির্ভূত। রাজ্যসভায় সবাই দেখেছে তারা কি কাজ করেছে এবং কাদের সাসপেন্ড করা উচিত ছিল। হাতে থালা নিয়ে এরিন অভিনব কায়দায় প্রতিবাদ জানায় মহিলা তৃণমূল কংগ্রেস। সোলার থালায় কালো কালি দিয়ে লেখা হয়, “কৃষক বিরোধী বিজেপি দূর হটাও।” “তৃণমূলের রাজ্যসভার সাংসদদের বহিষ্কার করা হল কেন বিজেপি সরকার জবাব দাও।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news